UP election 2022: দ্বিতীয়বার জিতলে কপালে তিলক কাটবে মুসলিমরা, ভোটের মাঝেই বিতর্ক বাড়ালেন বিজেপি প্রার্থী
UP election 2022: দ্বিতীয়বার জিতলে কপালে তিলক কাটবে মুসলিমরা, ভোটের মাঝেই বিতর্ক বাড়ালেন বিজেপি প্রার্থী
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনেরর মাঝেই পারদ চড়ালেন বিজেপি বিধায়ক। তিনি রীতিমত হুঙ্কার দিয়ে বলেেছন দ্বিতীয়বার জিতে ফিরলে ফেজটুপির বদলে কপালে তিলক কাটবেন মুসলিমরা। উত্তর প্রদেশের দোমারিয়া গঞ্জের বিধায়ক তিনি। এই মন্তব্যের পরেই তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপি বিধায়ক একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি বলেছেন এখানে মুসলিম জঙ্গিরা রাজত্ব করছে। তাঁরা বাধ্য হয় মাথায় গোল টুপি পরতে। হিন্দুদের রক্ষা করতে সব কিছু মূল্য দিতে পারি বলে তীব্র নিশানা করেছেন বিজেপি বিধায়ক। তিনি বলেছেন আমি বলতে চেয়েছি তিনি মুসলিমদের হারাতে যা ইচ্ছে করতে পাির। আমি কোনও ভাবেই চুপ করে থাকতে রাজি নই।
যোগী আদিত্যনাথের তৈরি হিন্দু যুব বাহিনীর উত্তর প্রদেশের দায়িত্বে রয়েছেন বিজেপি বিধায়ক রঘুনাথ সিং। ভোটের দিন এই ধরনের উস্কানি মূলক মন্তব্য করায় উত্তেজনা চড়েছে। এই নিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বিধায়কের নামে। ইতিমধ্যেই বিজেপি বিধায়কের এই বিতর্কিত মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০১৭-র বিধানসভা নির্বাচনে মাত্র ২০০ ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। এবারেও নিজের জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি প্রার্থী। এই নিয়ে সুর চড়িয়েছেন তিনি।
এদিকে আজ উত্তর প্রদেশেএক যোগে প্রচারে সুর চড়িয়েছেন যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্ক মোদী, অমিত শাহ। কানপুরের সভা থেকে লাগাতার সমাজবাদী পার্টিকে নিশানা করেছেন তিনি। পাল্টা অখিলেশ যাদবও প্রচারে পারদ চড়িয়েছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি ধর্মীয় মেরুকরণের নামে ভোট করছে উত্তর প্রদেশে। মোদী যদিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ১০মার্চ হোলি খেলবে উত্তর প্রদেশ। কারণ ৩০০-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবেন তাঁরা।












Click it and Unblock the Notifications