UP election 2022: উত্তর প্রদেশে সরকার গঠনে নির্নায়ক হবে কংগ্রেস, ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত ভূপেশ বাঘেলের
UP election 2022: উত্তর প্রদেশে সরকার গঠনে নির্নায়ক হবে কংগ্রেস, ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত ভূপেশ বাঘেলের
ত্রিশঙ্কু হবে উত্তর প্রদেশের বিধানসভা। এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা তথা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে নির্নায়ক ভূমিকা নেবে কংগ্রেস। এমনই দাবি করেছেন তিনি। বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতার দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে কংগ্রেসের এই দাবি সমাজবাদী পার্টির ক্ষমতায় ফেরার সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

ত্রিশঙ্কু বিধানসভা হবে উত্তর প্রদেশে
কংগ্রেস নেতা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দাবি করেছেন, উত্তরপ্রদেশে ত্রিশঙ্কু হবে বিধানসভা। উত্তর প্রদেশের নির্বাচনে কংগ্রেসের বিশেষ সুপারভাইসর ছিলেন তিনি। কাজেই ভূপেশ বাঘেলের এই দাবি নতুন করে জল্পনা বাড়িয়েছে। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশের ভোটাররা এবার বিজেপিকে এক্সিট গেট দেখিয়ে দেবে। ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হবে। কংগ্রেস হবে কিং মেকার। কংগ্রেস নেতার এই দাবির পর সমাজবাদী পার্টির সরকার গড়ার সম্ভাবনা নতুন করে জেগে উঠেছে।

বিজেপির পতনের সূচনা
বিজেপির পতনের সূচনা এই উত্তর প্রদেশ থেকেই হবে বলে দাবি করেছেন ভূপেশ বাঘেল। উত্তর প্রদেেশ যোগী আদিত্যনাথ যে জনপ্রিয়তা হারিয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। ২০১৭ সালে যে বিপুল জনপ্রিয়তা নিয়ে যোগী আদিত্যনাথ ক্ষমতায় এসেছিলেন গত ৫ বছরে সেটা অনেকটাই ক্ষীন হয়ে এসেছে বলে দাবি করেছেন তিনি। তবে কংগ্রেসও যে একেবারেই জনপ্রিয়তা হারিয়ে তলানিতে এসে ঠেকেছে সেটাও আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে শোচনীয় হার হয়েছিল কংগ্রেসের। উত্তর প্রদেশে প্রায় অস্তিত্ব সংকটে পড়েছিল কংগ্রেস। ২০১৯-র লোকসভা ভোটেও সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। উত্তর প্রদেশে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কংগ্রেস।

কংগ্রেসের সমর্থন কি বেড়েছে
২০১৭-বিধানসভা নির্বাচনের শোচনীয় হারের পর থেকেই উততর প্রদেশের কংগ্রেসের হাল ধরেন প্রিয়াঙ্কা গান্ধী। ২০২২-র বিধানসভা নির্বাচনেও তিনিই নেতৃত্ব দিেয়ছেন কংগ্রেসের। প্রিয়াঙ্কা নিজে প্রার্থী হননি। কিন্তু দল তাঁকেই মুখ্যমন্ত্রী মুখ করে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে লড়াই করছে কংগ্রেস। মহিলা ভোটারদের টার্গেট করেই ধাপে ধাপে প্রচারে জোর এনেছেন তিনি। বেটি হু লড় সাকতি হুঁ প্রচার শুরু করেছিলেন তিনি। সেকারণে এবার কংগ্রেস বেশি টিকিট দিয়েছে মহিলা ভোটারদেরই।

সমাজবাদী পার্টিকে সমর্থনের ইঙ্গিত
উত্তর প্রদেশে কংগ্রেস সরকার গঠনে নির্নায়ক ভূমিকা নেবে ভূপেশ বাঘেলের এই মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি উত্তর প্রদেশে সমাজবাদী পার্টিই সরকার গড়বে। এমন সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর প্রদেশে এবার সর্বশক্তি দিয়ে লড়ছে সমাজবাদী পার্টি। কংগ্রেসের সঙ্গে হাত না মেলালেও কংগ্রেস প্রার্থী দিয়েছে এমন অনেক কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেননি অখিলেশ। এদিকে আবার সমাজবাদী পার্টি সঙ্গে হাত না মিলিয়ে পৃথক ভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসপি। তাঁরাও উত্তর প্রদেশে সরকার গড়ার দাবি জানিয়েছে।












Click it and Unblock the Notifications