UP election 2022: ভোটের দিনেই জামিনে মুক্ত লখিমপুর খেরির ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্র
UP election 2022: ভোটের দিনেই জামিনে মুক্ত লখিমপুর খেরির ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্র
আজই উত্তর প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ। সেই দিনই জামিনে মুক্তি পেলেন লখিমপুর খেরির ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্র। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের গাড়িতেই পিষে মারা গিয়েছিলেন ৮ কৃষক। লখিমপুর খেরির ঘটনা নিয়ে বেশ অস্বস্তি রয়েছে যোগী সরকার। কৃষকরা এখনও বিজেপিকে সমর্থন করে উঠতে পারেনি। তারমধ্যে আশিস মিশ্রর এই জামিন অস্বস্তি বাড়াল যোগীর।

জামিনে মুক্ত আশিস মিশ্র
আজ থেকেই শুরু হয়েছে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট গ্রহণ যখন মধ্যগগণে ঠিক কখনই জামিন পেলেন লখিমপুর খেরির ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্র। এলাহাবাদ হাইকোর্টে আজ জামিন পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। ভোটের দিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ কৃষি আইন বাতিল করলেও লখিমপুর খেরির ঘটনার জন্য কৃষকদের মন জয় করতে পারেনি বিজেপি। লখিমপুর খেরির ঘটনা এখনও কাঁটা হয়ে রয়েছে যোগীর জনপ্রিয়তায়।

মূল অভিযুক্ত মন্ত্রীপুত্র
কৃষি আইন নিয়ে লখিমপুর খেরিতে আন্দোলন করছিেলন কৃষকরা। সেখানে হঠাৎই হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্র। মন্ত্রী সেখানে যেতেই উত্তেজনা বেড়ে গিয়েছিল। অভিযোগ কৃষকরা তাঁদের প্রায় ঘিরে ধরেছিল। সেসময় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ৮ জনের প্রাণ নিেয়ছিলেন মন্ত্রী পুত্র অশিস মিশ্র। ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল পরিস্থিতি। তারপরেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন আশিস মিশ্র। দীর্ঘদিন তাঁকে গ্রেফতার করেনি উত্তর প্রদেশ পুলিশ। তদন্তে সিট গঠনের পর ২০২১ সালের ৯ অক্টোবর গ্রেফতার করা হয় আশিস মিশ্রকে।

অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রীর
লখিমপুর খেরির ঘটনায় তাঁর ছেলের কোনও হাত নেই বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। তিনি দাবি করেছিলেন তাঁর ছেলে সেদিন গাড়ি চালাচ্ছিলেন না। এই ঘটনায় দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি জানিেয়ছিলেন তিনি। উল্টে তিনি দাবি করেছিলেন বিক্ষুব্ধ কৃষকরা তাঁর কনভয়ের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিজেপি কর্মীদের উপর চড়াও হয়েছিেলন। এই ঘটনায় ১ বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে পাল্টা দাবি করেছিলেন তিনি।
বিজেপি কর্মীদের মারধরও করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

উত্তর প্রদেশে প্রথম দফার ভোট
আজ উত্তর প্রদেশে প্রথম দফার ভোট গ্রহণ। করোনা বিধি মেনেই ভোট গ্রহণ চলছে। তার মধ্যে বাকি দফার প্রচারগুলিও চলছে। লখিমপুর খেরির ঘটনা নিয়ে এখনও যোগী স্বাভাবিক হতে পারেনি। সংসদ অধিবেশনেও লখিমপুর খেরির ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল কংগ্রেস নেতারা। সেই বিক্ষোভের আঁচ এসে পড়েছিল উত্তর প্রদেশেও।












Click it and Unblock the Notifications