UP election 2022: জ্বালানির দাম বৃদ্ধি থেকে নজর ঘোরাতেই বিজেপি সন্ত্রাসবাদের কথা বলে, নিশানা অখিলেশের
UP election 2022: জ্বালানির দাম বৃদ্ধি থেকে নজর ঘোরাতেই বিজেপি সন্ত্রাসবাদের কথা বলে, নিশানা অখিলেশের
নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। গতকালই উত্তর প্রদেশে ছিল তৃতীয় দফার নির্বাচন। ৫৯ কেন্দ্রে হয়েছে ভোট গ্রহণ পর্ব। অখিলেশের কেন্দ্র কারনালেও ছিল ভোট গ্রহণ। তার পরেই বিজেপিকে তীব্র নিশানা করে সমাজবাদী পার্টি নেতা বলেছেন, দেশের কর্মসংস্থানের অভাব এর জ্বালানির দাম বৃদ্ধি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই বারবার সন্ত্রাসবাদ নিয়ে কথা বলছে বিজেপি। সাধারণ মানুষের মূল সমস্যার দিকটিই তারা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন।

বিজেপিকে নিশানা অখিলেশের
সবে তিন দফার নির্বাচন হয়েছে উত্তর প্রদেশে। এখনও বেশ কয়েক দফার ভোট বাকি। তৃতীয় দফার ভোচ মিটতে না মিটতেই বিজেপিকে তীব্র নিশানা করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তীব্র নিশানা করে অখিলেশ যাদব বলেছেন, দেশবাসী কর্মসংস্থানের জন্য হাহাকার করছে। কাজ পাচ্ছে না। অসংখ্য মানুষ বোর হয়ে গিয়েছে। সেদিকে না তাকিয়ে মোদী সরকার কেবল সন্ত্রাসবাদ নিয়ে কথা বলছেন। জ্বালানির তেল যে হারে বাড়ছে তাতে সব জিনিসের দাম বাড়ছে। সেদিকেও নজর দিচ্ছে না মোদী সরকার। সেসব মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই মোদী সরকার সন্ত্রাসবাদ, জঙ্গিদের প্রসঙ্গে কথা বলছেন।

দেশবাসীর নজর ঘোরানোর চেষ্টা
অযোধ্যা এবং বারাবাঙ্কিতে নির্বাচনী প্রচারে গিয়ে অখিলেশ যাদব বিজেপিকে নিশানা করে বলেছেন, ভোট হচ্ছে উন্নাওয়ে আর সেখানে সন্ত্রাসবাদীদের নিয়ে কথা বলছে বিজেপি। অথচ যুবাদের কর্মসংস্থান নিয়ে কোনও কথা তারা বলছে না। রাজ্যের কৃষকরা চায় সারের দাম কমাতে। যুবাদের চাকরি। সেসব কোনও দিকেই তারা নজর দিচ্ছে না বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য তৃতীয় দফার ভোটের দিন দরদৌইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে সমাজবাদী পার্টি নেতারা জঙ্গিদের জামিনে কিভাবে মুক্তি দেওয়া যায় তার চেষ্টা করছে। বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে সমাজবাদী পার্টি সন্ত্রাসবাদীদের সমর্থন করে চলেছে।

অখিলেশকে নিশানা মোদীর
নির্বাচনী প্রচারে গিয়ে উত্তর প্রদেশে মাফিয়া রাজ তৈরির অভিযোগ করা হয়েছে সমাজবাদী পার্টির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলেই সমাজবাদী পার্টিকে পরিবারতান্ত্রিক দল বলে নিশানা করেছেন। তাঁরা অভিযোগ করেেছন পরিবারচন্ত্র টিকিরে রাখতে রাজ্যে মাফিয়া রাজ চালিয়েছে সমাজবাদী পার্টি। যোগী সরকার গঠনের পর মাফিয়ারা জেলের ভেতরে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন সমাজবাদী পার্টি কৃষকদের মিথ্যে কথা বলেছেন বারবার।

বিজেপির জয়ের বার্তা
গতকাল তৃতীয় দফার ভোট ছিল উত্তর প্রদেশে। অখিলেশ যাদবের কেন্দ্র কারনালে ভোট গ্রহণ হয়েছে। অখিলেশ যাদব ভোট দানের পর জানিয়েছিলেন উত্তর প্রদেশের মানুষ এবার বিজেপির পাশে থাকবে না। অন্যদিকে যোগী আদিত্যনাথ দাবি করেন এবার বিজেপির জয় নিশ্চিত। একাধিক বিজেপি নেতা দাবি করেছেন এবার ৩০০-র বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি সরকার গড়বে উত্তর প্রদেশে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications