UP election 2022: বিজেপি নয়, ভারতীয় ঝগড়া পার্টি, তৃতীয় দফার ভোটের আগে তীব্র আক্রমণ অখিলেশের

UP election 2022: বিজেপি নয়, ভারতীয় ঝগড়া পার্টি, তৃতীয় দফার ভোটের আগে তীব্র আক্রমণ অখিলেশের

দুই দফার নির্বাচন হয়ে গিয়েছে উত্তর প্রদেশে। এবার সামনে তৃতীয় দফার প্রচার। তৃতীয় দফার প্রচারে পারদ চড়িয়েছে সব রাজনৈতিক দল। বিজেপির পাশাপাশি সমাজবাদী পার্টিও জোর কদমে প্রচার করছে। বৃহস্পতিবার নিজের কেন্দ্র কারনালে প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি বিজেপিকে তীব্র নিশানা করে বলেছেন ভারতীয় জনতা পার্টির নাম বদলে ভারতীয় ঝগড়া পার্টি রেখে দেওয়া উচিত। কারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে বিজেপি।

UP election 2022: বিজেপি নয়, ভারতীয় ঝগড়া পার্টি, তৃতীয় দফার ভোটের আগে তীব্র আক্রমণ অখিলেশের

কার্নালেই এবার প্রার্থী হয়েছেন অখিলেশ যাদব। প্রথমে তিনি প্রার্থী হবেন না বলেই জানিয়েছিলেন। পরে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। অখিলেশ যাদব কারনালের সভা থেকে তীব্র নিশানা করেছেন বিজেপি। তিনি বলছেন, ভারতীয় জনতা পার্টি সবসময় ভুল পথে চালনা করে মানুষকে। প্রতারণা এবং উস্কানি িদয়ে চলেছেন। মানুেষর মধ্যে বিভেদ তৈরি করার বিজেপির মূল উদ্দেশ্য। সেকারণে ভারতীয় জনতা পার্টির নাম বদলে ভারতীয় ঝগড়া পার্টি নাম দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

যোগী সরকারকেও তীব্র নিশানা করে তিনি বলেছেন, যোগী সরকার উত্তর প্রদেশে না কর্মসংস্থান দিতে পেরেছে না কৃষকদের আয় দ্বিগুণ করতে পেরেছে। তিনি বলেছেন প্রচার সভায় যেভাবে জনসমর্থন এবং জনসমাগম দেখা দিয়েছে বিজেপির বুথে ভুত নাচ করবে। কোনও ভোটার যাবে না ভোট দিতে। কারনালে অখিলেশ যাদবের বিপরীতে প্রার্থী হয়েছেন বিজেপির এসপি সিং বাঘেল। অখিলেশ যাদবের বাবা এবং সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবও ছেলের হয়ে কারনালে প্রচার করেছেন।

পর পর দুই দফার ভোট নির্বিঘ্নেই শেষ হয়েছে উত্তর প্রদেশে। গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশে প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথকে একের পর এক সভায় অখিলেশ যাদবকে নিশানা করেছেন। সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে মাফিয়া রাজ তৈরি করেছিল বলে অভিযোগ করেেছন যোগী আদিত্যনাথ। বিজেপি ক্ষমতায় আসার পর মাফিয়ারা লকআপে ঢুকেছে। মাফিয়া রাজের পতন হয়েছে উত্তর প্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজবাদী পার্টিকে পরিবারতান্ত্রিক দল বলে নিশানা করেছিলেন। পরিবার রাজ চালিয়েছে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি। এমনই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+