UP Election 2022: প্রথম দুদফাতেই ১০০ পার! তৃতীয় দফার নির্বাচনের দিন আইনশৃঙ্খলা নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

UP Election 2022: প্রথম দুদফাতেই ১০০ পার! তৃতীয় দফার নির্বাচনের দিন আইনশৃঙ্খলা নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশের

প্রথম দুদফা কাটিয়ে এদিন উত্তর প্রদেশে ( UP Election 2022) তৃতীয় দফায় ৫৯ টি আসনে নির্বাচন সম্পূর্ণ। এখনও রাজ্যে চারদফা নির্বাচন বাকি রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) দাবি করলেন প্রথম দুদফাতেই সমাজবাদী পার্টি (Samajwadi party) উত্তর প্রদেশে ১০০-র বেশি আসনে জয়ী হবে। পাশাপাশি এদিন তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি (BJP) সরকারকে নিশানা করলেন।

 রাজ্য থেকে বিজেপি নির্মূল

রাজ্য থেকে বিজেপি নির্মূল

এদিন অখিলেশ যাদব দাবি করেছেন এবারের নির্বাচনে বিজেপি রাজ্য থেকে নির্মূল হয়ে যাবে। তিনি দাবি করেছেন, উত্তর প্রদেশের কৃষকরা বিজেপিকে ক্ষমা করবে না। তাঁর আরও দাবি প্রথম দুটি দফার নির্বাচনে সমাজবাদী পার্টির জোট অন্তত ১০০ আসনে জয়ী হবে। পাশাপাশি তৃতীয় দফাতেও তারা এগিয়ে থাকবেন বলে দাবি করেছেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট। এদিন অখিলেশ যাদব যশবন্তনগরে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তবে শুধু কৃষকরাই নন, সাধারণ মানুষও বিজেপি শাসনে অখুশি বলেও জাবি করেছেন তিনি। সবাই মিলেই এই সরকারকে সরাবেন বলেও আশাপ্রকাশ করেছেন অখিলেশ যাদব।

 আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি সরকারকে নিশানা

আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি সরকারকে নিশানা

এদিন অখিলেশ যাদব উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েও যোগী সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন এক ব্যবসায়ীর ছেলেকে আগ্রা থেকে অপহরণ করার করা হয় এবং বেশ কয়েকদিন পরে তাঁকে হত্যা করা হয়। মুখ্যমন্ত্রী কি ঘুমোচ্ছিলেন, প্রশ্ন করেছেন অখিলেশ। তিনি কি এর জায় নিতে পারবেন, দোষী কে কি তিনি শাস্তি দিতে পারবেন, প্রশ্ন করেছেন অখিলেশ। তিনি গোরক্ষপুরের এক্সপ্রেসওয়েতেও যোগ দিতে পারেননি, মন্তব্য করেছেন অখিলেশ।

বদলে গিয়েছে বিজেপি নেতাদের আচরণ

বদলে গিয়েছে বিজেপি নেতাদের আচরণ

অখিলেশ যাদব এটাওয়ার সাইফাইতে দাবি করেছিলেন, সাধারণ মানুষ যে ক্ষুব্ধ তা বুঝতে পেরেছেন বিজেপির নেতারা। সেই কারণে তাঁদের ভাষা এবং আচরণ বদলে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে অখিলেশ বলেছেন বাবা গত পাঁচবছর মুখ্যমন্ত্রী ছিলেন। কেন তাঁর (যোগী আদিত্যনাথ) মেডিক্যাল কলেজ, যেখানে পিডিআই রয়েছে, সেখানে সুবিধা দিলেন না, প্রশ্ন করেছেন তিনি। এব্যাপারে কে দায়ী প্রশ্ন করেছেন অখিলেশ। তিনি বলেন, সাইফাইয়ে উন্নয়ন একদিনে হবে না। বাবা মুখ্যমন্ত্রীকে কোনও কাজ করতে হবে না, ভাল কাজও কিছু দেখতে হবে না, কটাক্ষে বলেছেন অখিলেশ।

 কারহাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অখিলেশ

কারহাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অখিলেশ

অখিলেশ যাদব কারহাল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল। এই বাঘেলও একটা সময় অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদবের খুব কাছের বলেই পরিচিত ছিলেন। এই কেন্দ্রটিও যাদব পরিবারের সাথ দিয়েছে বারে বারে। স্মরণকালের মধ্যে সমাজবাদী পার্টি এই কেন্দ্রে একবারই হেরেছিল, ১৯৯২-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+