UP Election 2022: প্রথম প্রার্থী তালিকাতেই বাজিমাতের চেষ্টা বিজেপির! ওবিসি তাস গেরুয়া শিবিরের

কের পর এক ওবিসি (OBC) নেতা দল ছেড়ে প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দলে যোগ দিয়েছেন। সেই পরিস্থিতিতে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh election 2022) প্রথম প্রার্থী তালিকাতেই চমক বিজেপি (B

কের পর এক ওবিসি (OBC) নেতা দল ছেড়ে প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দলে যোগ দিয়েছেন। সেই পরিস্থিতিতে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh election 2022) প্রথম প্রার্থী তালিকাতেই চমক বিজেপি (BJP)। ১০৭ জনের তালিকায় ৬০ শতাংশ ওবিসি ভুক্ত বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) গোরক্ষপুর শহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১০৭ জনের প্রথম প্রার্থী তালিকা বিজেপির

১০৭ জনের প্রথম প্রার্থী তালিকা বিজেপির

বিজেপির তরফে এদিন প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ১০৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে প্রায় ৬০% ওবিসি প্রার্থী রয়েছেন। এদিন দলের সদর দফতরে প্রার্থী তালিকা প্রকাশ করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং। প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, গোরক্ষপুর থেকে দলের প্রার্থী হবেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী কেশমপ্রসাদ মৌর্য প্রার্থী গবেবন সিরাথু থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যোগী আদিত্যনাথ গোরক্ষপুর লোকসভা থেকে বিজেপির ৫ বারের সাংসদ এবং কেশবপ্সদা মৌর্য রাজ্য বিধান পরিষদের সদস্য।

উত্তর প্রদেশে একের পর এক ওবিসি বিধায়ক ও মন্ত্রীর পদত্যাগ

উত্তর প্রদেশে একের পর এক ওবিসি বিধায়ক ও মন্ত্রীর পদত্যাগ

বিধানসভা ভোট ঘোষণা হতেই উত্তর প্রদেশে বিজেপি থেকে পজত্যাগের হিড়িক। একের পর এক মন্ত্রী বিধায়ক দল ছাড়ছেন। স্বামীপ্রসাদ মৌর্য, দারা সিং চৌহানের পরে বৃহস্পতিবার দল ছাড়েন অপর মন্ত্রী ধর্ম সিং সাইনি। এছাড়াও দল ছেড়েন, আউরাইয়ার বিধুনা বিধানসভার সদস্য বিনয় শাক্য, ফিরোজাবাদের কিশোহাবাদের মুকেশ বর্মা। ব্রদেশ প্রজাপতি, রোশনলাল বর্মা, ভগবতী সাগরের মতো বিধায়করাও বিজেপি ছেড়েছেন। তিনদিনেই দলত্যাগী বিধায়কের সংখ্যা ১০-এ পৌঁছে গিয়েছে।

বিজেপিতে মর্যাদা নেই পিছড়ে বর্গের

বিজেপিতে মর্যাদা নেই পিছড়ে বর্গের

মন্ত্রীত্ব ত্যাগ করে অখিলেশের দলে যোগ দিয়েই, স্বামীপ্রসাদ মৌর্য অভিযোগ করেছিীলেন সরকার দলিত, পিছিয়ে পড়া, কৃষক, বেকার যুবক, ছোট ব্যবসায়ীদের কথা চিন্তা করে না। অন্যদিকে অপর মন্ত্রী দারা সিং চৌহান ইস্তফা দিয়েই অভিযোগ করেছিলেন সরকার দলিত ও ওসিবিদের জন্য কোনও ন্যায় করতে পারেনি।

এবারে জয়ে চাবি ওবিসিদের হাতে

এবারে জয়ে চাবি ওবিসিদের হাতে

২০১৭-র বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশের ওবিসি, দলিত, উচ্চবর্ণের একটা বড় অংশ বিজেপিতে ভোট দিয়েছিস। যার জেরে বিজেপি ৪০৩ টি আসনের মধ্যে ৩১২টি আসনে জয়ী হয়েছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে বিজেপির প্রাপ্ত ভোট আরও বেড়ে যায়। তবে এবার ভোটের আগে বিজেপি ও বিএসপি থেকে ওবিসি নেতারা সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। যার জেরে ওবিসি ভোট নিয়ে টানাটানি শুরু হয়েছে। উত্তর প্রদেশে ২৫-২৭ শতাংশ সাধারণ, ৩৯-৪০ শতাংশ ওবিসি, ২০ শতাংশ এসসি-এসটি এবং ১৬-১৯ শতাংশের মতো মুসলিম ভোট রয়েছে। সেক্ষেত্রে বিধানসভায় জয়ে ওবিসিরা একটা বড় ভূমিকা নিতে চলেছে এবারের ভোটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+