UP election 2022: ভোটের ফল প্রকাশের দিন কি গান বাজবে উত্তর প্রদেশে? জানালেন বিজেপির প্রাক্তন শরিক

UP election 2022: ভোটের ফল প্রকাশের দিন কি গান বাজবে উত্তর প্রদেশে? জানালেন বিজেপির প্রাক্তন শরিক

৬ দফায় বিধানসভা ভোট হয়ে গিয়েছে উত্তর প্রদেশে। বাকি আর এক দফা। তারমধ্যেই বিজেপিকে তীব্র নিশানা করেছেন তারই শরিক দলের নেতা। তিনি প্রকাশ্যে বিজেপির হারের দাবি করে বলেছেন ১০ তারিখের পর উত্তর প্রদেশে কেবল দুটি গানই বাজবে। 'মেরে আঙ্গন মে তুমহারা কেয়া কাম হ্যায়' আর দ্বিতীয়টি বাজবে 'চল সন্ন্যাসী মন্দির মে'। এই দুিট গান বাজবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপির প্রাক্তন শরিক দলের নেতার এই বক্তব্য।

UP election 2022: ভোটের ফল প্রকাশের দিন কি গান বাজবে উত্তর প্রদেশে? জানালেন বিজেপির প্রাক্তন শরিক

গতকালই যোগীকে ভোগী বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাণসীতে অখিলেশ যাদবের পার্টি সমাজবাদী পার্টির হয়ে প্রচারে এসেছিলেন তিনি। প্রচার মঞ্চ থেকেই যোগীকে নিশানা করেছেন তিনি। তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কে যোগী কে ভোগী পার্থক্য করতে শিখুন। উত্তর প্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সপ্তম দফার ভোট বাকি উত্তর প্রদেশে। তারপরেই ভোটের ফলাফল প্রকাশিত হবে। ১০ মার্চ সেই দিন। বিজেপি অবশ্য দাবি করেছে ১০ মার্চ হোলি খেলবে উত্তর প্রদেশ। ক্ষের ক্ষমতায় ফিরবেন তাঁরা। এবং আগের থেকে অনেক বেশি আসনে জিতে তাঁরা ক্ষমতায় আসবেন বলে জাবি করেছেন। এদিকে যোগী আদিত্যনাথকে তীব্র নিশানা করেছেন বিজেপির শরিক দলের নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাস হয়েছে সেই ভিডিও। ওপি রাজভর কটাক্ষ করে বলেছেন ১০ মার্চ সকাল ১০টা থেকে উত্তর প্রদেশে দুটি গান শোনা যাবে। একটি 'মেরে আঙ্গনেমে তুমহারা কেয়া কাম হ্যায়' আর যে দ্বিতীয় গানটি শোনা যাবে সেটি হল 'চল সন্ন্যাসী মন্দির মে'। যোগীকে সন্নাস্যী বলা হয়ে থাকে। গোরক্ষপুর মঠের সন্ন্যাসী তিনি। তাঁেক মুখ্যমন্ত্রী করী নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপিকে।

এবার যোগীকে হারতে হবে বলে দাবি করেছে সমাজবাদী পার্টি। একাধিক বিরোধী দল যোগীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁরা তীব্র নিশানা করে বলেছেন, সন্ন্যাসী হয়ে রাজতন্ত্র উপভোগ করঠেন। এটা কোন ধরণের সন্ন্যাস েই নিয়ে তীব্র সমালোচনার মুখে প়়তে হয়েছে যোগী আদিত্যনাথকে। বিজেপি কিন্তু প্রথম থেকেই যোগীর পাশে থেকে বিরোধীদের কড়া বার্তা দিয়েছে। সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে মাফিয়ারাজ আর পরিবার তন্ত্র তৈরি করেছিল বলে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন তিনি। সেটা একেবারেই যোগী এসে সাফ করে দিয়েছে বলে দাবি করেছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

যোগীর ক্ষমতার অবসান ঘটবে এবার এমনই দাবি সমাজবাদী পার্টির। এই নিয়ে তীব্র টানা পোড়েন চলছে রাজনৈতিক মহলে। শেষ দফার ভোটের আগের উত্তেজনার পারদ চড়ছে রাজনৈতিক মহলে। আজও উত্তর প্রদেশে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও সমাজবাদী পার্টির পরিবারতন্ত্র নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি। সমাজবাদী পার্টি পরিবরতন্ত্র কায়েম করেছে উত্তর প্রদেশে। কৃষক এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+