লখনউতে প্রিয়াঙ্কা গান্ধীর হেনস্থায় অভিযুক্তের পাশে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী

লখনউতে প্রিয়াঙ্কা গান্ধীর হেনস্থায় অভিযুক্তের পাশে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী

প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা দেওয়া ও হেনস্থা করায় অভিযুক্ত পুলিশ কর্মীর পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের উম-মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেন, 'সেই পুলিশকর্মী তাঁর আত্মীয়কে হারিয়েও কর্তব্য পালন করেছেন।' এছাড়া যোগী আদিত্যনাথকে নিয়ে করা প্রিয়াঙ্কার মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধীর সাংবাদিক সম্মেলন

প্রিয়াঙ্কা গান্ধীর সাংবাদিক সম্মেলন

আজ একটি সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশ সরকার ও পুলিশের কড়া সমালোচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে লখনউয়ের ঘটনা প্রসঙ্গে বিজেপিকে তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ লখনউতে এক সাংবাদিক সম্মেলনে লখনউয়ের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রিয়াঙ্কা অভিযোগ করেন যে উত্তরপ্রদেশে কোনও আইনশৃঙ্খলার পরিস্থিতি নেই। রাজ্যে এখন শুধু অরাজকতা বিরাজ করছে। পাশাপাশি যোগীকে তাঁর গেরুয়া বস্ত্রের মান রাখার পরামর্শও দেন প্রিয়াঙ্কা।

পাল্টা আক্রমণ প্রিয়াঙ্কাকে

পাল্টা আক্রমণ প্রিয়াঙ্কাকে

যোগী আদিত্যনাথকে আক্রমণ করায় প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানায় বিজেপি। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা প্রিয়ঙ্কা গান্ধীকে পাল্টা আক্রমণ করে বলেছেন, কংগ্রেস নেত্রী ভারতের সংস্কৃতি সম্পর্কে ঠিক মত জানেন না। গেরুয়া রঙের অর্থও প্রিয়াঙ্কা জানেন না বলে দাবি করেছেন তিনি। যোগী আদিত্যনাথকে এই কথা বলে প্রিয়াঙ্কা দাঙ্গাবাজদের সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী।

লখনউতে কী ঘটেছিল

লখনউতে কী ঘটেছিল

প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর লখনউতে প্রাক্তন আইপিএস এবং সামাজিক কর্মী এসআর দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। ১৯ ডিসেম্বর লখনউয়ে বিক্ষোভের জেরে হিংসার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি।৭৬ বছর বয়সী ক্যান্সারের রোগীকে দাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে বাধা দেয় প্রিয়াঙ্কাকে। গাড়ি থামানোর পর তাঁকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ।

সিআরপিএফ-এর দাবি

সিআরপিএফ-এর দাবি


এদিকে লখনউয়ের ঘটনা প্রসঙ্গে সিআরপিএফ-র তরফে বলা হয়, দিনের নির্দিষ্ট কর্মসূচি থেকে সরা আসায় আটকানো হয়েছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। এই বিষয়ে সিআরপিএফ-এর তরফে আরও বলা হয়, কংগ্রেস নেত্রী কর্মসূচি সম্পর্কে তথ্য না দিয়েই 'অনির্ধারিত কর্মসূচি' গ্রহণ করে সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করেছেন। এক সাধারণ মানুষের গাড়িতে করে ব্যক্তিগত সুরক্ষাকর্মী ছাড়াই ভ্রমণ করছিলেন নেত্রী। পাশাপাশি দু' চাকার যানে যাত্রা করেও তিনি সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+