যোগীরাজ্যে মানুষের মুখ নিয়ে জন্মালো গরু, আসল ঘটনা ঘটল তারপর

বাছুরের দেহে 'মানুষের' মাথা। মানুষের মাথা হওয়াতেই বাছুরকে দেবতাজ্ঞান করা হয়। এদিকে দেবতা ভেবে বাছুরটি মারা যাওয়ার পরেই নামে ভক্তের ঢল।

মানুষের মুখ আর গরুর দেহ, এই নিয়ে জন্মে ছিল উত্তর প্রদেশের মুজাফ্ফর নগরের পচেন্দার একটি বাছুর। আর জন্মেই সে মারা যায়। কিন্তু তাতে কী? বাছুরের এরকম অদ্ভুত আকৃতি দেখে রটে যায় যে , সে ভগবান বিষ্ণুর অবতার।

এই রটনার নেপথ্যে একটাই যুক্তি, যে বাছুরের দেহে 'মানুষের' মাথা। মানুষের মাথা হওয়াতেই বাছুরকে দেবতাজ্ঞান করা হয়। এদিকে দেবতা ভেবে বাছুরটি মারা যাওয়ার পরেই নামে ভক্তের ঢল।

যোগীরাজ্যে মানুষের মুখ নিয়ে জন্মালো গরু, আসল ঘটনা ঘটল তারপর

বাছুরটিকে একবার দেখতে ও পুজো দিতে নেমে যায় মানুষের ঢল। মৃত বাছুরটিকে একটি কাঁচের পাত্রে রেখে দর্শনার্থীদের সুবিধা করে দেওয়া হয়েছে দেখবার জন্য । পরিকল্পনা রয়েছে বাছুরের মৃত্যু পর সেখানে একটি মন্দিরও গড়ে তোলা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন বাছুরের জন্মের সময় শারীরিক গঠনে কোনও সমস্যা ছিল। তবে, এদিকে, গ্রামের মানুষের বক্তব্য,' গরুর অবতারে জন্ম নিয়েছেন স্বয়ং ভগবান। এরকম আকৃতির ভগবান ভগবত পুরাণে রয়েছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+