যোগী রাজ্যে মুসলিম ছাত্রের সঙ্গে কেন সম্পর্ক! ডাক্তারির ছাত্রীকে পুলিশি হেনস্থার ছবি হল ভাইরাল
গাড়িতে তুলে ডাক্তারির ছাত্রীকে হেনস্থা পুলিশ। ছবিটা উত্তর প্রদেশের মিরাটের। কেন ওই ছাত্রী সঙ্গী হিসেবে মুসলিম ছাত্রকে বেছে নিয়েছেন, সেই প্রশ্ন করেই হেনস্থা করা হয়।
গাড়িতে তুলে ডাক্তারির ছাত্রীকে হেনস্থা পুলিশ। ছবিটা উত্তর প্রদেশের মিরাটের। কেন ওই ছাত্রী সঙ্গী হিসেবে মুসলিম ছাত্রকে বেছে নিয়েছেন, সেই প্রশ্ন করেই হেনস্থা করা হয়। হিংস্র জনতার থেকে উদ্ধারের পর চার পুলিশকর্মী ওই ছাত্রীকে হেনস্থা করেন বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে, পুলিশকর্মীরা এক মহিলাকে মারধর করছেন। থানায় নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনের আসনে বসে থাকা পুলিশকর্মী ভিডিওটি করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মহিলা বসে রয়েছেন, এক পুরুষ এবং এক মহিলা কনস্টেবলের মধ্যে। ছবি তোলা পুলিশকর্মী, ছবিটি সহকর্মীদের দেন। সেখান থেকে ছবিটি আসে সংবাদ মাধ্যমের কাছে।
এক পুলিশকর্মীর প্রশ্ন, আশপাশে এত হিন্দু থাকতে, কেন তিনি এক মুসলিমকে বেছে নিলেন। এই সময় পাশে থাকা মহিলা পুলিশকর্মী ওই ছাত্রীকে মারধর শুরু করে দেন। ছাত্রীর মুখে থাকা কাপড়ও সরিয়ে দিতে চেষ্টা করেন ওই মহিলা পুলিশকর্মী।
মেডিক্যালের ছাত্রীটির সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁরই সহপাঠী এক মুসলিম ছাত্রের। একদল কট্টরপন্থী এঁদের টার্গেট করে। কট্টরপন্থীরা বিশ্বহিন্দু পরিষদের বলেই জানা গিয়েছে। কট্টরপন্থীরা ওই ছাত্রের বাড়িতে হামলা চালায়। দুজনকে হেনস্থার পর ছাত্রীকে তারা তুলে দেয় পুলিশের হাতে।
বিশ্বহিন্দু পরিষদের তরফ থেকে ঘটনাটি লাভ জিহাদের বলে অভিযোগ করা হয়েছে।
মিরাটের সিনিয়র পুলিশ আধিকারিক কুমার রণবিজয় সিং জানিয়েছেন, ছাত্র-ছাত্রীটি কি করছে তা নিয়ে পুলিশের মাথা গলানো উচিত হয়নি। তাই ঘটনায় যুক্ত চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কোনও হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই ছাত্র-ছাত্রীর তরফেও এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
Meerut: Three police personnel including a woman constable suspended after a video of them abusing and slapping a woman for being friends with a Muslim man, went viral pic.twitter.com/ypqO5dxFbK
— ANI UP (@ANINewsUP) September 25, 2018












Click it and Unblock the Notifications