২০১৯ নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কী! বিক্ষুব্ধ কিশোরকে কিভাবে বোঝালেন পুলিশ কর্তা, ভাইরাল ভিডিও

নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গায় একের পর এক হিংসার ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গায় একের পর এক হিংসার ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশকে। এমন পরিস্থিতিতে এক প্রতিবাদীকে ধরে পুলিশকে দেখা গিয়েছে বিষয়টি নিয়ে রীতিমতো বোঝানোর চেষ্টা করছেন উত্তরপ্রদেশের এটাহের এক পুলিশ অফিসার।

প্রতিবাদীকে ধরে বোঝালেন পুলিশ অফিসার

প্রতিবাদীকে ধরে বোঝালেন পুলিশ অফিসার

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে প্রতিবাদীকে ধরে গোটা বিষয়টি বুঝিয়ে বলতে দেখা গেল এক পুলিশ অফিসারকে। উত্তরপ্রদেশের এটাহের এই পুলিশ অফিসারের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এটাহের পুলিশ কর্তা সন্তোষ মিশ্রকে পথে নেমে দুই কিশোর প্রতিবাদীকে গোটা পরিস্থিতি সম্পর্কে বোঝাতে দেখা গিয়েছে এই ভিডিওয়।

কী বলেছেন সন্তোষ মিশ্র?

সন্তোষ মিশ্র এটাহের পুলিশ কর্তা। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন এটাহ এলাকা উত্তপ্ত হতে শুরু করে তখন খোজদ পুলিশ কর্তা ময়দানে নেমে কিশোর প্রতিবাদীদের সিএএ নিয়ে বোঝান। তিনি বলেন, এদেশেই পড়তে হবে,প্রতিবাদ করলে স্কুল বন্ধ হবেনা। ফলে, কোনও ভুয়ো খবরের রটনা না ছড়িয়ে পড়াশোনায় যেন তারা মন দেয়, কিশোরদের সেই বার্তা দেন পুলিশ কর্তা।

উত্তর প্রদেশে বন্ধ ইন্টারনেট

উত্তর প্রদেশে বন্ধ ইন্টারনেট

উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এই মুহূর্তে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। রাজ্যের প্রায় ২৫ টি জায়গায় বন্ধ রয়েছে ইন্টারনেট। কানপুরের ইয়াতিমপুর পুলিশ স্টেশন ও রামপুরে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট ছোঁড়া হয়েছে বলে খবর। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের শান্ত করতে উদ্যত হয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+