Yogi Adityanath: সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথকে খুনের হুমকি! অপরাধীকে ধরতে তল্লাশি পুলিশের
Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করে সোশ্যাল মিডিয়ায় তাঁকে খুনের হুমকি। এব্যাপারে উত্তর প্রদেশ পুলিশের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়ার ওপরে ভিত্তি করে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সুপার সংকল্প শর্মা জানিয়েছেন, অজিত যাদব নামে এক যুবক এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এসপি সাইবার সেলকে অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
পুলিশ এই ভাইরাল বার্তাটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে গভীর রাতেই রুদ্রপুর কোতয়ালি থানায় অজিত যাদব নামে ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। রাজ্যের এক পুলিশ কর্তা জানিয়েছেন, এনিয়ে তদন্ত চলছে এবং অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রসঙ্গত অজিত যাদব নামে ওই ব্যক্তি তার পোস্টে ২ অক্টোবরের জমি সংক্রান্ত একটি বিরোধে হিংসার কথা উল্লেখ করেন। যেখানে ছয়জনের মৃত্যু হয়েছিল।

স্থানীয় এক আদালত এর আগে সরকারি জমিতে প্রেম যাদব নামে এক ব্যক্তির বাড়ি খুঁজে পেয়েছিল। তারপরে সেই ব্যক্তি বলেছিল যদি এটি ভেঙে দেওয়া হয়, তাহলে যোগীকে হত্যা করা হবে। জেলা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রেম যাদব ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং প্রতিদ্বন্দ্বী সত্যপ্রকাশ দুবে এবং তার পরিবার বাড়িতে গেলে তাঁকে হত্যা করে।
এর পরে আভাইপুর থেকে যাদবের সমর্থকরা প্রতিশোধ নিতে দুবের বাড়িতে আক্রমণ করে। তাঁকে, তাঁর স্ত্রী কিরণ, কল্যা সালোনি ও নন্দিনী এবং পুত্র গান্ধীকে হত্যা করে। যা নিয়ে গোটা রাজ্যে আলোড়ন পড়ে যায়। পরে পুলিশের তদন্তে দেখা যায় প্রেম যাদবের লোকজন জঙ্গল-সহ একটি ইন্টার কলেজের জমি অবৈধভাবে দখল করে রেখেছে। রুদ্রপুরের তহশিলদারের আদালত নির্দিষ্ট ধারায় উল্লিখিত জমি থেকে উচ্ছেদের নোটিশও দেয়।
এরপর প্রেম যাদবের লোকজন তহশিলদার আদালতের রায়ের বিরুদ্ধে ডিএম আদালতে আপিল করে। যদিও ডিএম আদালত তহশিলদার আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। তাতেই ক্ষিপ্ত হয়ে মুখ্যমন্ত্রীকে এক্স হ্যান্ডেলে হুমকি।












Click it and Unblock the Notifications