Yogi Adityanath: ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদীর অযোধ্যা সফর! সাধুদের সঙ্গে প্রস্তুতি পর্যালোচনা যোগীর

Yogi Adityanath: ত্রিশ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্য সফরে আসছেন। তার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীর কর্মসূচির প্রেক্ষিতে অযোধ্যার সাধুদের সঙ্গে প্রস্তুতি পর্যালোচনা করলেন। পাশাপাশি তিনি কিছু নির্দেশিকাও দেন।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রী রাম জন্মভূমি মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর অযোধ্যায় যাওয়ার কর্মসূচি রয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী অযোধ্যায় হাজার কোটি টাকার প্রকল্প উপহার দেবেন। ভারত সরকারের সহায়তায় স্থানী প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত আগামী বছরের ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

Yogi Adityanath

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অযোধ্যাকে ত্রেতাযুগের জাঁকজমক অনুযায়ী সাহানো হবে। পুরো অযোধ্যা ভগবান রামের মহিমার ভরে উঠবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জায়গায় জায়গায় ভজনের ব্যবস্থা থাকবে।

রাম পথ, ভক্তি পথ, জন্মভূমি পথ ও ধর্ম পথ এবং অযোধ্যা বিমানবন্দর বাইপাস থেকে নয়াঘাটের সঙ্গে সংযোগকারী রাস্তার কাজ গুণমান বজায় রেখে অবিলম্বে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাস্তায় একদিনে যেমন যানবাহন চলাচলের ব্যবস্থা থাকবে, ঠিক তেমনই পুটপাথে ভক্তদের চলাচলের ব্যবস্থা থাকবে। প্রধান ক্যারেজওয়েতে বসার ব্যবস্থা ছাড়াও জনসাধারণের অন্য সুবিধাগুলিও থাকবে।

অন্যদিকে ৩০ ডিসেম্বর অযোধ্যাবাসীরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি। ওই দিন তাঁদের সহযোগিতা ছাড়াও সাধুদের নির্দেশনার কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করতে হবে। এছাড়া স্বস্তিকা পাঠ করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাাথ বলেছেন, হাইওয়ে থেকে নরঘাটের দিকে আসা ধর্মপথের সাজসজ্জাও প্রধানমন্ত্রীর আগমনের জন্য আকর্ষণীয় করে তোলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দর থেকে নয়াঘাট পর্যন্ত রাস্তাটি চার লেনের। সেখানে আকর্ষণীয় ফুল দিয়ে সজ্জিত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অযোধ্যা বাইপাসের রেলিং আকর্ষণীয় রঙে রাঙানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অযোধ্যায় প্রায় ৩০ হাজার কোটি টাকা বেশি প্রকল্পের কাজ চলছে। সেখানকার প্রতিটি নির্মাণ কাজের মান নিয়মিত পরীক্ষা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পুরো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

প্রধানমন্ত্রীর সফর ও জনসভার প্রেক্ষিতে সব প্রস্তুতি ও নিরাপত্তা কঠোর করারও নির্দেশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দফতরকে নিজেদের মধ্যে সমন্বয় করে এখন থেকেই সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিবহণ দফতরকে পর্যাপ্ত বাস চালানো নিশ্চিত করতে বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+