Yogi Adityanath: যমরাজ অপেক্ষা করছে! মহিলাদের যারা হেনস্থা করছে, তাদের সতর্কবার্তা যোগীর

Yogi Adityanath: যদি কেউ রাজ্যে মহিলাদের হয়রানির মতো অপরাধ করে, যমরাজ তার জন্য অপেক্ষা করবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাস্তায় এক ছাত্রীর প্রাণ হারানোর পরে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি।

প্রসঙ্গত দুই মোটরবাইক আরোহী এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। তাঁর দোপাট্টা টেনে নেওয়ার চেষ্টা করতে সাইকেল থেকে পড়ে যায়। সেই সময় অন্য এক বাইকের ধাক্কায় মৃত্যু হয় সেই ছাত্রীর। শুক্রবারের ই ঘটনায় শনিবারেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, রবিবার হেফাজত থেকে পালানোর সময় দুজন গুলিবিদ্ধ হয়েছে, একজনের পা ভেঙেছে।

যোগী আদিত্যনাথ

৩৪৩ কোটি টাকার ৭৬ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দেন সেই ঘটনা সম্পর্কে। তিনি বলেন, কেউ যদি মহিলাদের হয়রানিরপ মতো অপরাধ করে, তাহলে মৃত্যুর দেবতা যমরপাজ তার জন্য অপেক্ষা করবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আইনশৃঙ্খলা রক্ষার জন্য একটি শক্তিশালী আইনি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, কেউ এই ব্যবস্থাকে ব্যাহত করতে চাইলে আইনের অপব্যবহার করতে দেওয়া হবে না। প্রসঙ্গত উত্তর প্রদেশের ক্ষমতাসীন বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকে অন্যতম সাফল্য বলে দাবি করে থাকে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একাদশ শ্রেণির ছাত্রী এবং অন্য আরেকটি মেয়ে তাদের সাইকেলে যাচ্ছিলয সেই সময় পিছন থেকে দ্রুতগামী বাইক এসে দোপাট্টা টেনে নেয়। সেই সময় ওই ছাত্রী ভারসাম্য হারায়। এবং একই সময় পিছন থেকে আসা আরেকটি বাইক তাঁকে ধাক্কা দেয়।

যে তিনজনকে পুলিশ গ্রেফতার করে তারা হল শেহবাজ ও তার ভাই আরবাজ। এরাই দোপাট্টা টেনেছিল। যে বাইক নিয়ে ছাত্রীর ওপরে দিয়ে চলে যায় তার নাম হল ফয়জল। শেহবাজ ও তার ভাই আরবাজের সঙ্গে ফয়জলের কোনও সম্পর্ক আছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আম্বেদকরনগরের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনজন অভিযুক্তকে রবিবার মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনজনই গাড়ি থেকে লাফ দেয় এবং পুলিশের একটি রাইফেল ছিনিয়ে নেয়। পাল্টা গুলিতে দুজনের গায়ে গুলি লাগে। তৃতীয় একজনের পা ভেঙে যায়।

পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির ৩০২ ধারায় খুন, ৩৫৪ ধারায় মহিলার শ্লীলতাহানি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+