Yogi Adityanath: ২০২৭ এও ফিরব! ক্লিন বোল্ড হয়ে যাবেন...বার্তা যোগীর
Uttar Pradesh Cm Yogi Adityanath: শুধুমাত্র ২০২৪ সালেই নয়, ২০২৭ এবং ২০৩২ সালেও আমাদের সরকার গঠন হবে। এমনটাই দাবি করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ বিধানসভা অধিবেশনের শেষ দিনে একেবারে চাঁচাছোলা বক্তব্য রাখেন তিনি। কড়া ভাষায় অখিলেশ যাদবকে আক্রমণ শানান যোগী।
আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, শুধুমাত্র লোকসভাতেই নয়, আগামী ২০২৭ এবং ২০৩২ সালেও বিজেপি সরকারই ফিরবে। একই সঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়েও কথা বলেন যোগী। বলেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাবে হার আগামী ২০২৪ সালে মানুষের রায় প্রতিফলিত হয়েছে।

বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে একজোট সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। নতুন নাম I N D I A। ইতিমধ্যে এই জোটকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জোটের স্বার্থে দেশকে ভাগকে চক্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। একই ভাবে উত্তরপ্রদেশে বিধানসভায় এই ইস্যুতে মুখ খোলেন যোগী আদিত্যনাথ। একেবারে কড়া ভাষায় এই জোটের অন্যতম শরিক সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবকে আক্রমণ শানান।
আর তা বলতে গিয়ে যোগীর দাবি, আগামী ২০২৭ সালেও বিজেপি সরকার উত্তরপ্রদেশে ফিরবে। এমনকি সমাজবাদী পার্টি সম্পূর্ণ ভাবে ক্লিন বোল্ড হয়ে যাবে বলেও দাবি। শুধু তাই নয়, লোকসভায় আগামী ২০২৪ সালের ইঙ্গিত মানুষ দিয়ে দিয়েছে বলেও দাবি যোগীর।
আর এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তুলসীদাসের একটি কবিতাকে উল্লেখ করে অখিলেশ যাদবকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের বিকাশের কথাও বিধানসভায় তুলে ধরেন। বলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং মনে করতেন দেশের বিকাশের রাস্তা গ্রামের মধ্যেই ঢুকে রয়েছে। অর্থাৎ গ্রামের উন্নয়নেই দেশের বিকাশ ঘটবে।
কিন্তু ক্ষমতায় থাকাকালীন অখিলেশ যাদব সরকার তা বোঝে নি। আর সেই কারনে কৃষক আত্মহত্যা থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটেছে বলে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications