Yogi Adityanath: ১৭ জানুয়ারি রামলালা মূর্তির শহর সফর বাতিল! অযোধ্যায় যাচ্ছেন যোগী আদিত্যনাথ

Yogi Adityanath: অযোধ্যায় যাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি রামমন্দির ট্রাস্টের আধিকারিক ও স্থানীয় সাধুদের সঙ্গে অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন সকাল এগারোটায় অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করবেন। তারপর তিনি সড়কপথে হনুমানগড়ি মন্দিরে পৌঁছবেন। মুখ্যমন্ত্রী এদিন রামজন্মভূমি পরিদর্শন করবেন বলেও জানা গিয়েছে।

অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অযোধ্যা মন্দির এলাকায় অযোধ্যা মিউনিসিপ্যাল কর্পোরেশন জলের লাইন তৈরি করে দিচ্ছে। এছাড়াও সেখানে পুলিশ কন্ট্রোল রুম ও তাঁবুও তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন আমানিগঞ্জ শহর পরিদর্শন করবেন বলেও জানা গিয়েছে।

অযোধ্যায় যাচ্ছেন যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বিকেলে সার্কিট হাউসে বন বিভাগ ও নগরোন্ন.ন দফতর আয়োজিক প্রদর্শনী ঘুরে দেখবেন। সেখানকার উন্নয়নমূলক কাজ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা করবেন। এদিন সন্ধেয় মুখ্যমন্ত্রী রামমন্দির ট্রাস্টের শীর্ষ কর্তা ও সাধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। জেলাশাসক জানিয়েছেন অযোধ্যায় রামমন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান ২২ জানুয়ারি। সেদিন উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। এব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন বৈঠক করবেন এবং অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।

এদিকে মন্দির ট্রাস্ট ১৭ জানুয়ারি অযোধ্যায় রামলালার নগর সফরের কর্মসূচি বাতিল করেছে। ট্রাস্টের এক শীর্ষ কর্তা সোমবার ওই কর্মসূচি বাতিলের কথা জানিয়েছেন। এর পরিবর্তে ওই ১৭ জানুয়ারিতেই মন্দির ট্রাস্ট মন্দির কমপ্লেক্সের ভিতরে মূর্তিটি দেখার ব্যবস্থা করবে। ট্রাস্টে শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, নিরাপত্তার কারণে ওই কর্মসূচি বাতিল করা হয়েছে।

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিক কাশীর আচার্য ও ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। কখন মূর্তিটি স্থাপন করা হবে তা নিয়ে অযোধ্যা প্রশাসনের সঙ্গে ট্রাস্টের বৈঠকে আলোচনা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়, রামলালাকে শহরে আনা হলে ভক্ত ও তীর্থযাত্রীরা দর্শনের জন্য ভিড় করবেন, সেই ভিড় নিয়ন্ত্রণ করা প্রশাসনের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+