Yogi Adityanath: UP-র প্রথম অ্যাডভান্সড পেডিয়াট্রিক সেন্টার! অনুমোদন যোগী মন্ত্রিসভার

Yogi Adityanath: উত্তর প্রদেশে তৈরি হতে চলেছে প্রথম মন্ত্রিসভা অ্যাডভান্সড পেডিয়াট্রিক সেন্টার। এব্যাপারে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। রাজ্যের এই ধরনের প্রথম কেন্দ্রটি পিজিআইতে তৈরি করা হবে। সেখানে শিশুদের সব রোগের চিকিৎসার জন্য বিভিন্ন শিশু বিশেষজ্ঞ থাকবেন।

এই সুবিধা রাজ্যের কোনও ইনস্টিটিউট বা মেডিক্যাল কলেজে পাওয়া যায় না। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ১০ লক্ষ ৫২ হাজার টাকা।

Yogi Adityanath

এজিপিজিআই-এর ডিরেক্টর অধ্যাপক আরকে ধীমান বলেছেন, বর্তমানে রাজ্যের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ, শূন্য থেকে ১৮ বছরের শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত। তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবার দীর্ঘস্থায়ী প্রয়োজনীয়তা রয়েছে। যোগী সরকারের কাছে একটি উন্নত পেডিয়াট্রিক সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছিল, যা মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সরকারের সিদ্ধান্ত অনুসারে পিজিআইতে ২০ টির বেশি বিভাগ এবং ছটি ইউনিট নিয়ে ৫৭৫ শয্যার একটি উন্নত পেডিয়াট্রিক সেন্টার স্থাপন করা হবে। দুটি ধাপে এই কেন্দ্র তৈরি করা হবে। প্রথম পর্যায়ে ১২ টি বিভাগ ও ৪ টি ইউনিট-সহ ৩১০ শয্যা ব্যবস্থা থাকবে।

এই শয্যাগুলির মধ্যে ১৬৩ টি সাধারণ শয্যা, ৫৪ টি আইসিইউ, ২৮ টি এইচডিইউ, ২০ টি আইসোলেডের বেড এবং ৪৫ টি প্রাইভেট বেড থাকবে। দ্বিতীয় পর্যায়ে আরও নটি বিভাগ এবং দুটি ইউনিটের সঙ্গে অতিরিক্ত ২৬৫ টি শয্যা অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২৬৫ টি শয্যার মধ্যে ১৩ টি আইসিইউ, ১০ টি এইচডিইউ, ২১ টি আইসোলেডেট বেড, ৬৩ টি প্রাইভেট বেড থাকবে।

প্রথম ধাপে ১২ টি বিভাগ ও ৪ টি ইউনিট কাজ করবে। এর মধ্যে রয়েছে, জেনারেল পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক অনকোলজি, পেডিয়াট্রিক ইমারজেন্সি, পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার, পেডিয়ার্টিক সার্জারি, পেডিয়াট্রিক গ্যাসট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি। অন্যদিকে ইউনিটগুলি পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, ডে কেয়ার এবং পেডিয়াট্রিক জিও অন্তর্ভুক্ত থাকবে।

এজিপিজিআই-এর ডিরেক্টর অধ্যাপক আরকে ধীমান আরও বলেছেন, প্রহথম পর্যায়ে ৬০ টি শয্যার বেশিরভাগই জেনারেল পেডিয়াট্রিক্স হিসেবে থাকবে।

একইভাবে দ্বিতীয় ধাপে বিভাগগুলিতে পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক নিউরোসার্জারি, পেডিয়াট্রিক ইউরোলজি, পেডিয়াট্রিক অর্থোপেডিক ও ফিজিক্যাল মেডিসিন অন্তর্ভুক্ত করে নয়টি অতিরিক্ত বিভাগ ও দুটি ইউনিট কাজ করবে। এই ইউনিটে সোশ্যাল পেডিয়াট্রিক্স এবং ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক ইউনিট থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+