Yogi Adityanath: চাকরির কোনও অভাব নেই! ডাবল ইঞ্জিন সরকার পথ তৈরি করছে, বলেছেন যোগী
Yogi Adityanath: রাজ্যে চাকরির কোনও অভাব নেই। রবিবার এমনটাই দাবি করেছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন্দ্রে ও রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার হর হাত কো কাম, হর হাত কো রোজগার-এর প্রতিশ্রুতি পালন করছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ।
গোরক্ষপুর মদনমোহন মালব্য ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে আয়োজিত রোজগার মেলায় মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তর প্রদেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যুবকদের তাদের আগ্রহের ক্ষেত্রে কাজ করার এবং প্রশিক্ষণে নিযুক্ত হয়ে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেছেন, সরকার তাদের চাকরির নিশ্চয়তা দেবে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী।

উত্তর প্রদেশ স্কিল ডেভেলপমেন্ট মিশন, শ্রম ও কর্মসংস্থান বিভাগ এবং সরকারি আইটিআই দ্বারা যৌথভাবে আয়োজিত অনুষ্ঠান চলাকালীন স্ব-কর্মসংস্থানের জন্য ৫০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। যোগী আদিত্যনাথ বলেছেন, যখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রতি হাতে কাজ, প্রতি ক্ষেত্রে জল স্লোগান দিয়েছিলেন, তখন এটি অসম্ভব লক্ষ্য ছিল। যদিও ২০১৪ সালের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা বাস্তবে পরিণত করেছেন বলে দাবি যোগীর।
যোগী আদিত্যনাথের দাবি ডাবল ইঞ্জিন সরকার কোনও বৈষম্য ছাড়াই প্রত্যেক ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ দিচ্ছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী জনধন অ্যাকাউন্ট খুলে, ডিবিটির মাধ্যমে তহবিল স্থানান্তর এবং গ্রামগুলিকে ডিজিটাল ভারতের সঙ্গে যুক্ত করে দুর্নীতিমুক্ত ব্যবস্থা চালু করেছেন বলে দাবি করেছেন তিনি।
মেক ইন ইন্ডিয়া, স্টার্টআফ ইন্ডিয়া, স্ট্যান্ড আফ ইন্ডিয়া ও মুদ্রা যোজনার মতো প্রকল্পগুলির মাধ্যমে সারা দেশে যুবকদের জন্য কর্মসংস্থান এবং স্ব-কর্মসংস্থানের সুযোগগুলিকে উন্নীত করা হয়েছে। তিনি বলেছেন, কঠোর পরিশ্রমের মনোভাব বজায় রাখুন, আগ্রহের ক্ষেত্র বেছে নিন, প্রাসঙ্গিক প্রশিক্ষণ নিন এবং তাহলেই সরকার চাকরি নিশ্চিত করবে।
বিনিয়োগ ও চাকরির ক্রমবর্ধমান চাকরির বাজার সম্পর্কে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, অতীতে রাজ্য বিনিয়োগ আক্রর্ষণ করতে লড়াই করেছিল। কিন্তু উত্তর প্রদেশ সরকার বর্তমানে ৩৮ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করেছে। বিনিয়োগগুলিতে প্রায় ১.১ কোটি চাকরির সুযোগ তৈরির প্রতিশ্রুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
অযোধ্যায় কমপক্ষে ৪৫০ টি হোম স্টে নথিভুক্ত হয়েছে। এই সংখ্যাটি ১৫০০-র বেশি করার পরিকল্পনা করেছে সরকার। তিনি বলেছেন, হোম স্টে শুধুমাত্র থাকার ব্যবস্থাই করে না, বরং কর্মসংস্থানের সুযোগও তৈরি করে। তরুণরা টুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।












Click it and Unblock the Notifications