Yogi Adityanath: ভারতকে সর্বশক্তিসম্পন্ন হিসেবে দেখতে চায় মানুষ, বললেন যোগী
CM Yogi Adityanath: Super Power হয়ে উঠবে ভারতও। এমনই স্বপ্ন দেখে প্রত্যেক ভারতবাসী। গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। আজ শনিবার থেকে দিল্লিতে জি-২০ সম্মেলন বসেছে।
আর যেখানে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হয়েছে। আর সেই বৈঠকের আগে চাঞ্চল্যকর মন্তব্য যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) । তাঁর দাবি, ভারতকে অন্যতম সর্বশক্তিধর দেশ হিসাবে দেখার স্বপ্ন দেখেন প্রত্যেক ভারতবাসীই। গোরখনাথ মন্দিরে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আর সেখানেই তাঁর দাবি, স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করেছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা দেশজুড়ে পালিত হয়েছে। আর এই অমৃতকালে নয়া ভারতকে দেখার সৌভাগ্য সবার হয়েছে বলে দাবি যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) ।
তাঁর কথায়, প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্যে একটা দিশা দেখিয়েছে। আর তা বলতে গিয়েই যোগীর দাবি, ভারতকে অন্যতম সর্বশক্তিধর দেশ হিসাবে দেখার স্বপ্ন দেখেন প্রত্যেক ভারতবাসীই। আর সেপথেই দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
অন্যদিকে বিজেপির তরফে মেরি মাটি, মেরা দেশের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর এই প্রসঙ্গেও কথা বলেন তিনি। যোগীর (CM Yogi Adityanath) কথায়, মেরি মাটি, মেরা দেশ ইভেন্টটি আজাদিকা অমৃত কাল-এর প্রথম বছরের মধ্যে একটি নতুন ভারতের সূচনাকে চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী মোদী নতুন ভারতের ১৪০ কোটি জনসংখ্যাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যা পরবর্তী ২৫ বছরের জন্য বিস্তারিত কর্ম পরিকল্পনা।












Click it and Unblock the Notifications