হায়দরাবাদের নাম পাল্টে 'ভাগ্যনগর' রাখার বার্তা! ফের খবরে যোগী আদিত্যনাথ
গ্রেটার হায়দরাবাদের পুরভোট নিয়ে রীতিমতো পারদ চড়তে শুরু করেছে। বিজেপি কার্যত তেলাঙ্গানার এই নির্বাচনকে পাখির চোখ করে একের পর এক স্টার প্রচারককে মাঠে নামাচ্ছে। আর সেই প্রচারে গিয়েই বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পারদ চড়িয়েছেন।

হায়দরাবাদের নাম পাল্টানোর প্রস্তাব
' বিজেপি ক্ষমতায় আসতে আমরা ফৈজাবাদকে অযোধ্যা নাম দিয়েছি। এলাহাবাদকে প্রয়াগ রাজ। তাহলে হায়দরাবাদের নাম কেন ভাগ্যনগর হবে না ?' এই প্রশ্ন তুলে তালাঙ্গানার নগরী হায়দরাবাদের পুরভোট প্রচারেনেমে খবরে উঠে আসেন যোগী।

টার্গেটে মিম
হায়দরাবাদের প্রচারে গিয়ে অন্যান্য বিজেপি নেতাদের মতো করেই ফের ওয়েইসির মিমকে টার্গেটে নিয়ে ভাষণ জোরদার করেন যোগী। বিহারে মিমের বিধায়কের শপথ নেওয়ার সময় 'হিন্দুস্তান' শব্দে আপত্তি নিয়েও এদিন পারদ চড়ান তিনি।

'হিন্দুস্তানে থাকবেন অথচ...'
এদিন যোগী বলেন, 'ওঁরা হিন্দুস্তানে থাকবেন, আর শপথ গ্রহণের সময় হিন্দুস্তান নাম নিয়ে ইতস্তত করবেন । এতেই বোঝা যায় মিমের ভবিষ্যত কী।' এই বার্তা দিয়ে তিনি স্পষ্ট করে দেন হায়দরাবাদে হিন্দু ভোটব্যাঙ্ক ঘরে তুলতে কতটা মরিয়া বিজেপি।

হায়দরাবাদ ভোট ও বিজেপি
প্রসঙ্গত, তেলাঙ্গানার দুব্বাক উপনির্বাচনে রাজ্যের শাসক দল টিআরএসের ঘরের মাটিতে বিজয় নিশান পুঁতে দিয়েছে বিজেপি। এরপর থেকেই তাদের পাখির চোখ হায়দরাবাদ পুরসভার গদি। নিজামের শহরে বিজেপি একের পর এক তারকা প্রচারক অমিক শাহ থেকে জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথকে নামিয়ে হাওয়া মিজের দিকে রাখার প্রবল টার্গেটে রয়েছে।












Click it and Unblock the Notifications