Yogi Adityanath: তাঁর সরকার সংখ্যালঘু ও সংখ্যগুরুদের মধ্যে বৈষম্য করে না! দাবি যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: তাঁর সরকার সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের মধ্য কোনও রকমের বৈষম্য করে না। এমনটাই দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনৌতে তিনি আরও বলেছেন, তাঁর অগ্রাধিকার হল দরিদ্র, দলিত এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণির কল্যাণ।
লখনৌতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর পদের জন্য ২৪০ জনকে নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠানে আদিত্যনাথ বলেন, সরকারের চোখে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু, বর্ণ ও ধর্মের ভিত্তিতে কোনও বৈষম্য নেই। সরকারের দৃষ্টিভঙ্গি হল সবকা সাথ, সবকা বিকাশ।

অপরাধী ও মাফিয়ারা উন্নয়নের অন্তরায় বলে উল্লেখ করেন যোগী। দুর্নীতিমুক্ত, নিরাপদ সমাজ গড়ে তোলার পাশাপাশি সুবিধাবঞ্চিতরা যাতে সরকারের স্কিমগুলিতে প্রদেশ করতে পারে, তা তাঁর সরকারের অগ্রাধিকার বলেও মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী দাবি করেন, গত ছয় বছরে উত্তর প্রদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে নতুন উচ্চতা অর্জন করেছে। তিনি বলেন, কোনাও মন্ত্রী বা সচিব জানেন না কোনও ব্যক্তিকে বাছাই করার পরে কোথায় পোস্টিং করা হবে।
নিয়োগপত্র বিতরণের অনুষ্ঠানে যোগী বলেন, আজ যখন দুর্নীতি দমন করা হয়েছে, তখন মেধাবীরা জায়গা পেয়েছেন। ২০১৭ সালের আগে এটা স্বপ্ন ছিল বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার মধ্যস্বত্ত্বভোগীদের সরিয়ে দিয়েছে এবং ছয়লক্ষ লোককে চাকরি দিয়েছে। তাঁর সরকার আমলে আমলাতান্ত্রিকতা হ্রাস পেয়েছে বলেও দাবি করেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications