Yogi Adityanath: আজাদি কা অমৃতকালের প্রথম বছরেই নতুন ভারতের উত্থান: যোগী আদিত্যনাথ

Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতের স্বাধীনতার শতবর্ষে ২০৪৭ সালে বিশ্ব নেতৃত্বে আরোহণের আকাঙ্খা ব্যক্ত করেছেন। গোরক্ষনাথ মন্দিরে আয়োজিত মেরি মাটি মেরা দেশ অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি প্রতীকীভাবে মম্দির কমপ্লেক্স থেকে পরিত্র মাটি স্থানান্তর করেন।

যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজাদি কা অমৃত মহোৎসব যে মহিমা ও পবিত্রতার সঙ্গে উদযাপন করেছে তার প্রশংসা করেছেন। তিনি বলেন, ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার শততম বার্ষিকী উদযাপন করবে, প্রতিটি দেশপ্রেমিক নাগরিক ভারতকে সারা বিস্বে শীর্ষস্থানীয় দেশ হিসেবে দেখতে চাইবে।

যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী আরও বলেন. মেরি মাটি, মেরা দেশ ইভেন্টটি আজাদিকা অমৃত কাল-এর প্রথম বছরের মধ্যে একটি নতুন ভারতের সূচনাকে চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী মোদী নতুন ভারতের ১৪০ কোটি জনসংখ্যাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যা পরবর্তী ২৫ বছরের জন্য বিস্তারিত কর্ম পরিকল্পনা।

ভারতের পরাক্রম ও ক্ষমতাকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক উদ্যোগের অংশ হিসেবে, সিএম আদিত্যনাথ গোরক্ষপুরের মেট্রোপলিটন অর্গানাইজেশনে 'মাটি কো নমন ভিরো কো বন্দন' কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন , তিনি সৌভাগ্যবান যে গোরক্ষপুরের মাটিকে অমৃত কলশের সঙ্গে সংযুক্ত করতে পেরেছেন।

তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অমৃত কলশ, এই স্মারক যাত্রার সারাংশের প্রতীক, উত্তর প্রদেশের প্রতিটি পুরসভা ও ব্লক থেকে সংগ্রহ করা হবে। এই কলশগুলি প্রথম লখনৌ এবং পরে দিল্লিতে যাত্রা শুরু করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+