Yogi Adityanath: দিলেন পঞ্চ প্রাণের প্রতিশ্রুতি! দেশের উন্নয়ন নিয়ে বড় কথা যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: দেশের উন্নয়ন নির্ভর করছে কর্তব্য পালনে সততার ওপরে। লখনৌতে এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনৌতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার বিকশিত ভারত যাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনগণকে পঞ্চ প্রাণ-এর প্রতিশ্রুতি দেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, উন্নত ভারত গড়তে গেলে আমাদের সবাইকে দাসত্বের মানসিকতা থেকে মুক্তি দিতে হবে। ভারতের উন্নয়ন করতে হবে, ঐতিহ্য নিয়ে গর্বিত হতে হবে, একতা ও অখণ্ডতার সঙ্গে কাজ করতে হবে এবং নাগরিক কর্তব্য বোধ রাখতে হবে।

লখনৌয়ের বুদ্ধেশ্বর সিং রোডে আয়োজিত বিকশিত ভারত যাত্রায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে শংসাপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গত সাড়ে নয় বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা নতুন ভারতের উত্থানের লক্ষ্যে কাজ করছি, যেখানে প্রতিনি নাগরিককে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
মাত্র সাড়ে নয় বছরে দেশের চার কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে আবাসনের সুবিধা প্রদানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া টয়লেট, উজ্জ্বলা প্রকল্পের অধীনে বিনামূল্যে গ্যাসের সংযোগ এবং বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, কোভিডের সময়ে বিনামূল্যে পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা ও বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক, অর্থমন্ত্রী সুরেশ খান্না, কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর, রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী, বিজেপি কর্মী এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা।












Click it and Unblock the Notifications