Yogi Adityanath: রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনেই পালিত হবে জন্মাষ্টমী! বৈঠকে নির্দেশ যোগীর

Uttar Pradesh Cm Yogi Adityanath: রাজ্যের আইনশৃঙ্কলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন যোগী আদিত্যনাথ। রাত পোহালেই দেশজুড়ে রাখি উৎসব। শুধু তাই নয়, সামনেই উতসবের মরশুম শুরু হয়ে যাবে। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই উচ্চপর্যায়ের বৈঠক যোগীর।

আর এই বৈঠকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিতি। দীর্ঘ বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা উতসবের মরশুমে ঠিক থাকে সেই নির্দেশই দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের ( Uttar Pradesh) স্পর্শকাতর জায়গাগুলিতে বিশেষ নজর রাখার কথাও জানিয়েছেন যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath) ।

Yogi Adityanath

এমনকি সমস্ত এজেন্সিগুলি এই সময় যাতে অ্যালার্টে থাকে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে বার্তা দিয়েছেন তিনি। এমনকি সমন্বয় রেখে চলার কথাও বলা হয়েছে। যোগীর স্পষ্ট নির্দেশ, হালকা মনোভাব উৎসবের দিনগুলিতে বিপদ ডেকে আনতে পারে। বিঘ্নিত হতে পারে রাজ্যের শান্তি। ফলে চূড়ান্ত সতর্ক থাকার কথা প্রশাসনকে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

রাত পোহালেই রাখি উৎসব। গোটা দেশের পাশাপাশি উত্তরপ্রদেশেও পালিত হয় এই উৎসব। শুধু তাই নয়, সামনেই জন্মষ্টমীর উৎসব ( Shri Krishna Janmashtami) । অযোধ্যা সহ সে রাজ্যের বিভিন্ন জেলায় ধূমধাম করে পালিত এই উৎসব।

এছাড়াও গণেশ পুজো সহ একাধিক উৎসব রয়েছে। ফলে উৎসবের দিনগুলিতে রাজ্যের মানুষ শান্তিতে অনুষ্ঠানে যোগ দিতে পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজন নজরদারি বাড়ানোর নির্দেশও দিয়েছেন যোগী।

অন্যদিকে জন্মাষ্টমীর সময় একাধিক মিছিল বের হবে। সে বিষয়েও আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কোনও ধরনের অশান্তিই বরদ্বারস্থ করা হবে না বলে ওই বইথগক থেকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে রাজ্যের সমস্ত জেল, পুলিশ লাইন এবং থানায় যাতে জন্মাশষ্ঠমী পালন করা হয় সে নির্দেশও ওই বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে দেন যোগী আদিত্যনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+