CM Yogi Adityanath: কংস-রাবণও পারেননি! 'সনাতন ধর্ম'-বিতর্কে জবাব যোগীর
CM Yogi Adityanath: সনাতন সংস্কৃতি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক! আর এই বিতর্কের মধ্যেই এই বিষয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। তাঁর স্পষ্ট বার্তা, সনাতন সংস্কৃতির দিকে আঙুল তুলে অপমান করা হচ্ছে। আমাদের ঐতিহ্যকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে।
রাবণের অহংকার এবং বাবরের অত্যাচার সনাতন ধর্মকে শেষ করতে পারেনি বলেও চাঞ্চল্যকর মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (CM Yogi Adityanath) । গোটা দেশজুড়ে জন্মাষ্টমির তিথি পালন করা হয়েছে একেবারে ধূমধাম করে। উত্তরপ্রদেশও পালিত হয়েছে এই উৎসব। তেমনই একটি অনুষ্ঠানে যোগ দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আর সেই অনুষ্ঠান থেকেই দেশজুড়ে চলা বিতর্ক নিয়ে মুখ খোলেন তিনি। যোগী (CM Yogi Adityanath) বলেন, মানবতার কথা বলে সনাতন ধর্ম। আর সেই ধর্মকে লাগাতার অপমান করা হচ্ছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাবণ, কংস এবং বাবরের কথা তুলে ধরেন যোগী আদিত্যনাথ।
তিনি বলেন, রাবণ এবং কংসও ঐশ্বরিক শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন। এমনকি সনাতন ধর্মকে ধুলোয় মিশে দিতে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিলেন। কিন্তু ওদের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু ইশ্বর আজও রয়েছেন। সনাতন ধর্মের সত্যকে কখনই মিটিয়ে দেওয়া যাবে না বলে কার্যত বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যোগী আদিত্যনাথ।
তিনি (CM Yogi Adityanath) বলেন, উত্তরপ্রদেশের উপর ভগবামের কৃপা রয়েছে। আর তাই এই প্রদেশ ভালো রয়েছে। আর এই সনাতনের কারনেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। এমনকি কাশীতে বিশ্বনাথ মন্দিরের কথা উল্লেখ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath says, "Attempts are being made to point fingers at the Sanatan culture. Attempts are being made to insult our heritage. But they forgot 'Jo Sanatan nahi mita tha Ravan ke ahankaar se, Jo Sanatan nahi diga tha Kans ke ahankaar se, Jo… pic.twitter.com/TiJKtmYCc2
— ANI (@ANI) September 7, 2023
বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশে জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একাধিক ক্ষেত্রে উন্নয়ন নজর পড়ছে। আর এই অবস্থায় এবার সনাতন ধর্ম নিয়ে চলা বিতর্কের জবাব দিলেন যোগী আদিত্যনাথ। তিনি (CM Yogi Adityanath) বলেন, সনাতন সংস্কৃতি বিশ্বের মানব কল্যানকে আগে বাড়ানোর একটি মাধ্যম। অমৃত কালের সময় ভারতে হতে চলা G-20 তে কার্যত বিশ্বের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে। আর এটা প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতার ফল বলেও উল্লেখ করেছেন যোগী।












Click it and Unblock the Notifications