Yogi Adityanath: কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রী মন্দিরের শিবলিঙ্গে ফুল ও দুধ অর্পণ করে প্রার্থনা করেন। মন্দিরে প্রার্থনা করার আগে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ শ্রী কাশী বিশ্বনাথ ধাম আরোগ্য কেন্দ্রের উদ্বোধন করেন। এটি উদ্বোধন করার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে থাকা আধিকারিকদের স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করেন।
প্রসঙ্গত কাশী বিশ্বনাথ ধামের প্রধান প্রবেশদ্বারের ৪ নং গেটের পাশে কাশী বিশ্বনাথ ধাম আরোগ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রার্থনা করতে গিয়ে মন্দিরে আসা দর্শনার্থীদের শুভেচ্ছাও গ্রহণ করেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সফরের আগে মুখ্যমন্ত্রীর এই সফর উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী তাঁর সফরের সময় গঞ্জারি এলাকায় একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভূমিপূজনের সভাপতিত্ব করবেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করেছিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছিলেন, তিনি কাশীর বাবা বিশ্বনাথ ধামে দেবাদিদেব মহাদেব ভগবান শিবের জ্যোতির্লিঙ্গে রুদ্রাভিষেক ও দর্শন পুজো করার সৌভাগ্য পেয়েছেন। রাজ্যের সব মানুষের কল্যাণের জন্য বাবা বিশ্বনাথজির কাছে প্রার্থনা করেছেন।
এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে। তাঁকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল্শেবর মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে। বিন্গু ধর্মে ১২ টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে তৃতীয়টি হল মহাকালেশ্বর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মে বিশেষ স্থান দখল করে রয়েছে।












Click it and Unblock the Notifications