আদালতের অনুমতির পরে জ্ঞানব্যাপীতে যোগী আদিত্যনাথ! 'ব্যাস কা তেহখানা'য় প্রার্থনা

বুধবার জ্ঞানব্যাপী মসজিদ পরিদর্শন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ব্যাস কা তেহখানায় প্রার্থনা করেন। বারাণসীয় কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার পরে তিনি বিতর্কিত জ্ঞানব্যাপীতে যান।

জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে আদালত পুজোর অনুমতি দেওয়ার পরে বুধবার প্রথমবার বারাণসীতে পৌঁছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সকালে তিনি কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে পুজো দেওয়ার পরে বেসমেন্টের পথ দিয়ে যাওয়ার সময় সেখানে থাকা মূর্তি দর্শন করেন তিনি।

yogi Adityanath

এর আগে মঙ্গলবার যোগী আদিত্যনাথ ১৯ ফেব্রুয়ারির গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর করেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব-সহ একাধিক প্রকল্প চালু করবেন। গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানটি হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

উত্তর প্রদেশ সরকারের এক মুখপাত্র বলেছেন, মুখ্যমন্ত্রী বিভাগ ভিত্তিক এবং জেলা ভিত্তিক বিনিয়োগ প্রস্তাবগুলি পর্যালোচনা করেছেন এবং অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য নির্দেশিকা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারির অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করতে বিভিন্ন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং উন্নয়ন কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন।

নিজের সরকারি এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেছেন, নতুন উত্তর প্রদেশ, একটি উদয়ম প্রদেশ হয়ে দেশের বৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেশের উন্নয়নকে ক্রমাগত গতি দিচ্ছে। তিনি বলেছেন, উত্তর প্রদেশ প্রথম গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে ৬০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়ন করেছিল। আর আজ ছয় বছর পরে ১০ লক্ষ কোটি টাকার বেশি মূল্যের বিনিয়োগ প্রস্তাব সম্পূর্ণভাবে তৈরি। এই গতি নতুন উত্তর প্রদেশের পরিচয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সরকারি মুখপাত্র বলেছেন, ৫০০ কোটি টাকারও বেশি মূল্যের ২৬২টি প্রকল্প গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের ৭৫ টি জেলা এর ফলে উপকৃত হবে। ৩৫০০ জনের বেশি বিনিয়োগকারী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রদূত এবং জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+