Yogi Adityanath: লিফট এবং চলমান সিঁড়ি'র জন্যেও করতে হবে আইন! নির্দেশ যোগীর

Yogi Adityanath: লিফট (Lift) এবং চলমান সিঁড়ি কিংবা এস্কেলেটরের (Escalators) জন্যেও তৈরি হবে আইন! সরকারি আধিকারিকদের এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সম্প্রতি সরকারি আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। আর সেই বৈঠকেই লিফট এবং চলমান সিঁড়ির ক্ষেত্রে আইন তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নগরায়ন বাড়ছে। একের পর এক বহুতল বাড়ছে। আর সেই সমস্ত বহুতলে লিফট এবং এস্কেলেটর বাড়ছে। আর তাই রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য বিষয়গুলিকে এক্ষেত্রে মাথায় রাখতে হবে। আর তাই চলমান সিঁড়ি কিংবা এস্কেলেটরের জন্যে আইন চান যোগী (Yogi Adityanath) ।

Yogi Adityanath

শুধু তাই নয়, লিফট (Lift) এবং চলমান সিঁড়ি তৈরি, গুণমান নির্নয় করা এবং এবং সুরক্ষার বিষয়গুলিকে নজর রাখতে সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, ইনস্টলেশন থেকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিগুলি মানা হচ্ছে কিনা তাও নিশ্চিত হওয়ার কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)। কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট কোনও আইন দীর্ঘ বছরেও তৈরি না হওয়ার আফশোস কার্যত উঠে আসে যোগীর বক্তব্যে।

এক্ষেত্রে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজ্যের নিয়মের উল্লেখ করেন। পাশাপাশি দ্রুত যাতে লিফট (Lift) এবং চলমান সিঁড়ি নিয়ে আইন তৈরি করা যায় সে বিষয়েও সরকারি আধিকারিকদের নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ব্যক্তিগত কিংবা জন সাধারণের জন্যে কোথাও নতুন লিফ্ট এবং এসকেলেটর লাগানো হলে তার রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক করতে হবে।

আর সেই কাজ এখন থেকেই শুরু করতে হবে বলেও জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, লিফটে আটকে পড়ার মতো একাধিক ঘটনার সাক্ষী দেশ। এমনকি লিফটে আটকে মৃত্যু পর্যন্ত হয়েছে মানুষের। উত্তরপ্রদেশের বুকেও এমন ঘটনা ঘটেছে। তা থেকে শিক্ষা নিয়েই এবার লিফট (Lift) এবং চলমান সিঁড়ি কিংবা এস্কেলেটরের (Escalators) জন্যেও আইন তৈরি করতে উদ্যোগী যোগী সরকার।

আর এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। মানুষই যে আগে, তা বুঝিয়েছেন। এবার মানুষের সুরক্ষার কথা ভেবেই যোগী সরকারের এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+