International Yoga Day: ২১ জুন খোলা থাকবে সমস্ত স্কুল! যোগ দিবসের আগে বড় নির্দেশ যোগীর
International Day of Yoga: সামনেই যোগ দিবস। ইতিমধ্যে সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সরকার। যোগ দিবস নিয়ে সপ্তাহখানেক আগেই বৈঠক সেরেছেন যোগী আদিত্যনাথ। আর এর মধ্যেই বড় নির্দেশ। আগামী ২১ জুন সমস্ত স্কুল একদিনের জন্যে খোলার কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Aityanath) ।
এই মুহূর্তে সে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। সেই মতো আগামী ২৬ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকার কথা। কিন্তু এবার যোগ দিবস বড় করে পালিত হবে উত্তরপ্রদেশে ( Uttar Pradesh)। আর সেজন্যে একদিনের জন্যে রাজ্যের সমস্ত স্কুলগুলিকে খোলার নির্দেশ যোগী দিয়েছেন বলে খবর।

যাতে সমস্ত পড়ুয়ারা যোগদিবসে ( Yoga Day) অংশ নিতে পারে সেজন্যেই এই নির্দেশ বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী চান প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলির পড়ুয়ারা যোগ দিবসে অংশ নিক। আর এরপরেই সরকারের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুন যোগাভ্যাসের পাশাপাশি বিভিন্ন অ্যাকাডেমিক কম্পিটিশনেরও আয়োজন করা হয়েছে। আর তাতে তিন বিজয়ীকে পুরস্কারও দেওয়া হবে।
যোগ সপ্তাহ পালন করা হচ্ছে
আগামী ২১ জুন যোগ দিবস ( Yoga Day) পালিত হবে গোটা দেশ। সেই মতো এবার উত্তরপ্রদেশ জুড়ে বড় করেই পালিত হচ্ছে যোগ দিবস। এমনকি গত ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী ২১ জুন পর্যন্ত যোগ সপ্তাহ পালন করা হচ্ছে। আর এই যোগ সপ্তাহে একাধিক পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ তারিখ উত্তরপ্রদেশের সমস্ত স্কুলগুলিকে খুলে দেওয়া হবে। মূলত পরিস্কার পরিচ্ছন্ন করতেই স্কুলগুলি খোলা হবে বলে জানা গিয়েছে। এরপর যোগ দিবসের ( Yoga Day) দিন স্কুলগুলিতে পড়ুয়ারা আসবে। সেদিন বাচ্ছাদের মিষ্টী, ক্ষীর, ফল সহ বিভিন্ন জিনিস দেওয়া হবে। ইতিমধ্যে সমস্ত স্কুল এবং শিক্ষা দফতরের প্রিন্সিপাল সহ আধিকারিকদের কাছে সরকারের নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়ন-
বলে রাখা প্রয়োজন, যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ ক্রমশ বদলে যাচ্ছে। স্বাস্থ্য থেকে শিক্ষা, কর্মসংস্থান সর্বক্ষেত্রেই স্পষ্ট উন্নয়ন। শুধু তাই নয়, মানুষের কাছে যাতে সরকারি সুবিধা পৌছয় সেদিকেও বিশেষ নজর। আর এর মধ্যে যোগ দিবস ঘিরে উত্তর প্রদেশজুড়ে একটা সাজো সাজো রব।












Click it and Unblock the Notifications