শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসল, অবিলম্বে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

চৈত্রের প্রবল ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত ফসল। ফলন ভরা খেতে শিলাবৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে উত্তর প্রদেশের চাষিরা। এই পরিস্থিতিতে চাষিদের পাশে দাঁড়িয়েছে যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।

চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী যোগীর

শিলাবৃষ্টি আর ঝড়-ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত রাজ্যের চাষিরা। জমি ভর্তি ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথায় হাত পড়েছে চাষিদের। এই পরিস্থিিততে চাষীদের পাশে দাঁড়িয়েছে যোগী আদিত্যনাথ সরকার। ১৫ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টিতে রাজ্যের কোন কোন জেলায় ফসল বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সব তথ্য সংগ্রহ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে ৩৪১৩৭ হেক্টর জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলন। ১০ জেলা মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১,০২,৪৯৭ কৃষক।

তাঁদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে যোগী সরকার। ইতিমধ্যেই তাঁদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন যোগী সরকার। সেই সঙ্গে ঝড়-বৃষ্টিতে কত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কার তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। পিলবিট, বরেলি, সীতাপুর সআলিগড়, মোরাদাবাদ, সোনভদ্র , হামিরপুর, সম্ভুল, উন্নাও জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ফসল। এই সবকটি জেলাই কৃষিপ্রধান। এবং রাজ্যের সিংহভাগ ফলন এই জেলাগুলিতে হয়ে থাকে।

অএসময়ের ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম, সরষে এবং গমের চাষ। আমের ফলন এই সময় ধরতে শুরু করে। কিন্তু শিলাবৃষ্টির কারণে প্রচুর আমের কুড়ি ঝড়ে গিয়েছে। সরষের ক্ষেত্রেও একই পরিস্থিতি। ফসল তোলার মুখে ঝড়বৃষ্টি হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তাঁদের। এই সময় সাধারণত তাপমাত্রা বাড়ে সেখানে এবার লাগাতার ঝড়-বৃষ্টি হয়েছে। তার জেরেই প্রবল ক্ষতির মুখে পড়েছে ফলন। মার্চ মাস থেকেই গরম পড়তে শুরু করে উত্তর প্রদেশে। সেই রোদের তেজে গম সরষে পাকে। কিন্তু এবার ঝড়-বৃষ্টিতে তেমন গরম পড়েনি। উল্টে ক্ষতি হয়েছে চােষর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+