মণিপুরে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের ফেরানোর উদ্যোগ, তৎপর যোগী আদিত্যনাথ
আদিবাসী জনজাতিদের বিক্ষোভে জ্বলছে মণিপুর। সেখানে আটকে রয়েছেন উত্তর প্রদেশের অনেক বাসিন্দা। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যাতে নিরাপদে রাজ্যের বাসিন্দাদের মণিপুর থেকে ফিরিয়ে আনা যায় তার জন্য সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি বলেছেন রাজ্যের যে বাসিন্দারা মণিপুরে আটকে রয়েছেন তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্য সরকারের এবং তার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। উত্তর প্রদে শের মুখ্যসচিব জানিয়েছেন, মণিপুরে রাজ্যের বেশ কিছু পড়ুয়া রয়েছেন। তাঁরা ফোনে জানিয়েছে পুরো পরিস্থিতির কথা।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবং এই নিয়ে মণিপুরের মুখ্যসচিবের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে জানিয়েছেন। তিনি পড়ুয়াদের নিরাপদে ফেরানোর জন্য সবরকম প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন। রাজ্যের কতজন বাসিন্দা মণিপুরে আটকে রয়েছেন তা সুনিশ্চিত করতে নোডাল অফিস খোলা হয়েছে।
প্রথমে কতজন পড়ুয়া সেখানে আটকে রয়েছেন তার হিসেব করে ব্যবস্থা নিতে শুরু করা হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যসচিব। এই নিয়ে ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে। এদিকে এখনও পর্যন্ত ২৫ জন পড়ুয়ার খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা হিংসা বিধ্বস্ত মণিপুরে আটকে রয়েছে। তাঁদের ফিরিয়ে আনার দ্রুত চেষ্টা করা হচ্ছে।

গত এক সপ্তাহ ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে মণিপু। মেইই জনজাতীর তপশিলি জাতির তকমা দেওয়া নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। নাগা এবং কিকি জনজাতির প্রতিবাদ মিছিল শুরু হয় তারপরেই তা ধীরে ধীরে সংঘর্ষে পরিণত হয়। রাজদানী ইম্ফল চূড়াচন্দ্রপুরে সবচেয়ে বেশি অশান্তি ছড়িয়েছে। এই সব জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে। আধা সেনাও টহল দিচ্ছে। আতঙ্কে বিভিন্ন রাজ্য থেকে আসা বাসিন্দারা মণিপুর ছাড়তে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications