লখনউ থেকে জেলা সদর পৌঁছে দেবে বিশেষ পরিবহণ, রাজধানী বাস সার্ভিসের সূচনা করলেন যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নতুন বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যে
নতুন রাজধানী বাস পরিষেবার সূচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজধানী লখনউ থেকে এই বাস পৌঁছে দেবে সব জেলা সদরে। জেলা সদরগুলির সঙ্গে যাতে সহজেই সাধারণ মানুষ যাতায়াত করতে পারে সেকারণেই এই বিশেষ বাস পরিষেবার সূচনা বলে জানা গিয়েছে। এসে রাজধানী লখনউয়ে সাধারণ মানুষের যাতায়াত সুগম হবে।

রাজধানী বাস পরিষেবা
উত্তর প্রদেশে রাজধানী বাস পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের সব জেলা সদর থেকে চলবে এই বাস। রাজ্যের সব জেলা সদর থেকে ছেড়ে রাজধানী লখনউয়ে আসবে বাসগুলি। অর্থাৎ রাজ্যের রাজধানী লখনউয়ের সঙ্গে জেলা সদর শহরগুলির যোগাযোগ সুগম করার জন্যই এই বাস পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন যোগীর পরিবহণ দফতরের আধিকারীকরা। সাধারণ মানুষের সুবিধার্থেই এই বাস পরিষেবার সূচনা করা হয়েছে।

সড়ক পরিবহণে উন্নয়ন
সড়ক পরিবহণে উন্নয়ন করতে তৎপর যোগী সরকার। একের পর এক বাস পরিষেবার সূচনা করেছেন তিনি। ১১৫টি নতুন বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তারমধ্যে ৭৬টি রাজধানী বাস পরিষেবা আর ৩৯টি সাধারণ বাস পরিষেবা। লখনউ থকে একাধিক রুটে যাবে সেগুলি। সেই সঙ্গে অনলাইনে বাসের টিকিয় যাতে বুক করা যায় তার জন্য রাহি অ্যাপেরও সূচনা করেছেন যোগী আদিত্যনাথ। সড়ক পথ যাতে সাধারণ মানুষের জন্য সুগম হয় সেকারণেই এই বাস পরিষেবার সূচনা করেছেন তিনি।

১ লক্ষ গ্রামের সঙ্গে সংযোগ
এই নতুন বাস পরিষেবা চালুর ফলে রাজ্যের ১ লক্ষ গ্রামের সঙ্গে রাজধানী লখনউ এবং জেলা সদর শহরগুলির যোগাযোগ সুগম হল। উত্তর প্রদেশের প্রায় ১ লক্ষ গ্রামের মানুষ এই পরিষেবার সুবিধা পাবেন। রাজ্যের ২৫ কোটি মানুষ যাতে সড়ক পরিবহণের সুব্যবস্থা নিতে পারেন সেদিকে তাকিয়েই এই বাসগুলির সূচনা করেছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের পরিবহণ দফতরের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যেই এই বিষেষ পরিষেবার সূচনা করা হয়েছে। আগামী দিনে আরও সড়ক পরিবহণ উন্নত করা হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

সড়ক পরিবহণে জোর
রাজ্যের সড়ক পরিষেবা উন্নয়ত করার চেষ্টা করে চলেছেন যোগী সরকার। একাধিক রাজ্য সড়কের আধুনিকীকরণের কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই পূর্ত দফতরের পক্ষ থেকে সমীক্ষা করা হয়েছে। রাজধানী লখনউয়ের সঙ্গে সংযোগকারী সব সড়কের আধুনিকীকরণ করা হবে। যাতে প্রয়োজনে রাজধানী লখনউয়ে পৌঁছতে রাজ্যবাসীর কোনও সমস্যা না হয়। ট্রাফিক পরিষেবাও আরও উন্নত করার পরিকল্পনা করেছেন তিনি












Click it and Unblock the Notifications