Yogi Adityanath: বিনিয়োগে মিলবে সুরক্ষা! ইস্পাত নির্মাণ সংস্থাগুলিকে আশ্বাস যোগী আদিত্যনাথের

Yogi Adityanath: উত্তর প্রদেশ দেশের উন্নয়ন যাত্রার অবিচ্ছেদ্য অংশ। এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইস্পাত কোম্পানিগুলিকে তাদের বিনিয়োগে নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন আয়োজিত আইএসএ স্টিল ইনফ্রা বিল্ড সামিটে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন উত্তর প্রদেশে বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ রয়েছে।

সম্মেলনে উপস্থিত ইস্পাত কোম্পানিগুলির মালিক ও শীর্ষ আধিকারিকদের উদ্দেশ্য করে যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তর প্রদেশ সরকার বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। উত্তর প্রদেশ সরকার বিনিয়োগে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেো জানান তিনি।

যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তর প্রদেশে বিনিয়োগের জন্য ওয়ান উইন্ডো প্ল্যাটফর্ম চালু রয়েছে। রাজ্যের ২৫ টি সেক্টরের জন্য নীতি চালু রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত এমওইউগুলির পরীক্ষা সারথি পোর্টালের মাধ্যমে করা হচ্ছে।

বুন্দেলখণ্ড অঞ্চলের উন্নয়নের কাজের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বুন্দেলখণ্ড অঞ্চল যা একটা সময় রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়েপড়া এলাকা বলে বিবেচিত হত, আজ বিনিয়োগকারীদের জন্য সব থেকে পছন্দের গন্তব্য। তিনি আরও বলেছেন, রাজ্যে পরিকাঠামো খাতে উল্লেখযোগ্য কাজ করা হচ্ছে। রাজ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হতে বলেও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্প উন্নয়নমন্ত্রী নন্দগোপাল গুপ্ত, মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র, পরিকাঠামো ও শিল্প উন্নয়ন কমিশনার মনোজ কুমার সিং, ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ ওমেন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ারক চেয়ারম্যান অমরেন্দ্র প্রকাশ-সহ অন্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+