রাম মন্দিরে উদ্বোধনের প্রস্তুতি! অযোধ্যা থেকে রাজ্যব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু মুখ্যমন্ত্রী যোগীর
Yogi Adityanath: বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে উত্তর প্রদেশ জুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যা চলবে আগামী বাইশ জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার লতা মঙ্গেশকর চক থেকে স্বচ্ছ তীর্থ প্রচারাভিযান শুরু করেন। একই সময়ে রাজ্যের অন্য মন্ত্রী, বিজেপির জন প্রতিনিধি এবং বেশ কয়েকটি সংস্থার তরফে অন্য জায়গাতেও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অযোধ্যা ধাম থেকে বড় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ'উপলক্ষে ময়লা-আবর্জনা সরানো এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত যানবাহনগুলিকেও যাত্রা শুরুর সংকেত দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আরে বলেছেন, তাঁরা নতুন অযোধ্যার দেবত্ব ও পরিত্রতা অক্ষুণ্ণ রাখতে নিবেদিত। অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব দুর্গাশঙ্কর মিশ্র সকালে বিধানভবন সচিবালয় চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন।

মুখ্যসচিব সচিবালয় চত্বরে প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলার জন্য কর্মীদের উদ্দেশে আহ্বান জানান। পাশাপাশি এটি পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন। তিনি বলেন, সচিবালয়ের মধ্যে কাউকে প্লাস্টিক ফেলতে দেখা গেলে জরিমানা করা হবে। প্রচারের অংশ হিসেবে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য লখনৌয়ের নিরালা নগরের বলকেশ্বর হনুমান মন্দিরের পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন।
উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, প্রধানমন্ত্রী মোদী পরিচ্ছন্নতার গুরুত্বের ওপরে জোর দেওয়ার সময়, স্যানিটেশন কর্মীদের পা ধুয়েছিলেন এবং মন্দিরের পরিচ্ছন্নতা অভিযানের জমন্য আবেদন করেছিলেন। তার সঙ্গে সংযোগ রেখে বলকেশ্বর মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছিল। যেখানে সব বিজেপি সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
রাজ্যের আরেক উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক লখনৌয়ের দক্ষিণমুখী হনুমান মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি বলেন, এই উদ্যোগটি প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছতা সপ্তাহ অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বচ্ছতা সপ্তাহের লক্ষ্য হল সারা দেশে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। তিনি বলেনয় এই প্রচারাভিযানটি পাববিক স্পেস রক্ষণাবেক্ষণে সম্প্রদায়ের অংশগ্রহণের তাৎপর্যকে বোঝায়।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা সফরে জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, এই শহরকে দেশের সব থেকে পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, অযোধ্যা বাসিন্দাদের। এছাড়াও প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ধর্মীয় স্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর অনুরোধ করেছিলেন।












Click it and Unblock the Notifications