ভগবান রামের জীবন এখনও পথ দেখায়! খুব শীঘ্রই রামমন্দির নিয়ে ভাল খবর, আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ

অযোধ্যায় রামমন্দির নিয়ে খুব শীঘ্রই ভাল খবর আসবে। এমনটাই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে অযোধ্যা নিয়ে প্রতিদিন শুনানি চলছে।

অযোধ্যায় রামমন্দির নিয়ে খুব শীঘ্রই ভাল খবর আসবে। এমনটাই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে অযোধ্যা নিয়ে প্রতিদিন শুনানি চলছে। এই শুনানি ১৭ অক্টোবর শেষ করা হবে বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। যার একমাসের মধ্যে রায় দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি।

 ভগবান রামের জীবন এখনও পথ দেখায়! খুব শীঘ্রই রামমন্দির নিয়ে ভাল খবর, আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ

মহান্ত অভেদানাথজি মহারাজের স্মৃতিতে রামকথা অনুষ্ঠানের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ভগবান রাম আমাদের নিঃশ্বাসে রয়ে গিয়েছেন। সবাই রামের ভক্ত বলে উল্লেখ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। ভগবান রামের জীবন কথা থেকে ভক্তরা সবাই যাতে অনুপ্রেরণা পান, সেই জন্য তিনি আবেদন করেন। পাশাপাশি দেশ গঠনে অবদান রাখারও আবেদন করেন তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ভগবান রাম ছিলেন মানুষের জীবনের উৎস। অদূর ভবিষ্যতে বড় সুখের মুহুর্ত অপেক্ষা করছে বলে জানিয়েছএন তিনি।

হিন্দুদের নবরাত্রতে রাম কথা শোনা গোরক্ষপুরের মানুষের কাছে ভাল ভাগ্যের বলেও মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মানুষ যখনই প্রতিদিনের জীবনে সমস্যার পড়েছে, ভগবান রামের জীবন তাঁদের এখনও পথ দেখায়। রামকথার প্রয়োজনীয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমনটাই বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+