Yogi Adityanath: লক্ষ্য রাজ্যকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা! বিপুল আয়োজন যোগী রাজ্যে

Yogi Adityanath: লক্ষ্য রাজ্যকে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। তার জন্য উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার মন্দির ও অন্য জায়গাগুলিতে তীর্থযাত্রা উন্নয়ন পরিষদ গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত রাজ্য সরকার ইতিমধ্যে সাতটি তীর্থ বিকাশ পরিষদ গঠন করেছে। আরও কতগুলি গঠনের কাজ পাইপলাইনে রয়েছে। মথুরার ব্রজ তীর্থ, মুজফফরনগরের কম পরিচিত শুকাতীর্থ, চিত্রকূটের চিত্রকূট ধাম, মির্জাপুরের বিন্ধ্যাচল ধাম, তরাইয়ের দেবীপতন ধাপ, সীতাপুরের নৈমিষারণ্য এবং অযোধ্যার মন্দির শহরগুলির জন্য সাতটি কাউন্সিল গঠিত হয়েছে।

Yogi Adityanath

কাউন্সিলগুলির চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী। সেখানে মনোনীত সদস্যরা রয়েছেন। এছাড়াও রয়েছেন একজন করে সিইও। এই কাউন্সিলরগুলি তীর্থস্থানের আশপাশের এলাকায় উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য পরিকল্পনা তৈরি এবং তাকে কার্যকর করার দায়িত্বে রয়েছে।

এছাড়াও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ওইসব জায়গায় অনুষ্ঠান, উৎসব ও মেলা করার দায়িত্বেও রয়েছে কাউন্সিলগুলি। কাউন্সিলগুলি সরকারি অনুদান ছাড়াও বিভিন্ন বড় সংস্থার সিএসআর ফান্ড গ্রহণের অনুদান গ্রহণ করতে পারে।

অযোধ্যা, দেবীপতন ও শুকাতীর্থের জন্য কাউন্সিল গঠনের বিল গত ৩০ নভেম্বর শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্য বিধানসভায় পাশ করানো হয়। প্রসঙ্গত ২০১৭ সালে ক্ষমতায় আসার পরে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার প্রথম বছরের মধ্যে মথুরার ব্রজ তীর্থ বিকাশ পরিষদ গঠন করেছিল। আর বিন্ধ্যাচল ধাম এবং চিত্রকূট ধামের জন্য ২০২১ সালে কাউন্সিল গঠন করা হয়েছিল। ২০২২-এ নৈমিষারণ্য তীর্থক্ষেত্রের জন্য কাউন্সিল গঠন করা হয়েছিল।

সম্প্রতি ব্রজতীর্থ বিকাশ পরিষদ আয়োজিত ব্রজরাজ মহোৎসবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাউন্সিল ইতিমধ্যে ২০৪১ সালের লক্ষ্যে মাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+