Yogi Adityanath: দীপাবলিতে রাজ্যবাসীকে উপহার! যোগী রাজ্যে রেশনের সঙ্গে মিলবে এই বড় সুবিধা
Yogi Adityanath: দীপাবলিতে রাজ্যবাসীকে উপহার দিতে চলেছে যোদী আদিত্যনাথের সরকার। দীপাবলিতে রেশনের পাশাপাশি আয়ুষ্মাণ কার্ডও দেওয়া হবে। এর জন্য রাজ্য জুড়ে প্রচার চালানো হচ্ছে। প্রত্যেক জেলাশাসককে এব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে।
ছয় নভেম্বর থেকে উত্তর প্রদেশে দিওয়ালির রেশন বিতরণ শুরু হচ্ছে। সব রেশন কার্ডধারীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের জন্য আয়ুষ্মাণ কার্ড তৈরির নির্দেশ জারি করা হয়েছে রাজ্য জুড়ে।

জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে উত্তর প্রদেশে প্রায় তিন কোটি আটচল্লিশ লক্ষ মানুষের নাম নথি ভুক্ত রয়েছে। বর্তমানে তাঁদের মধ্যে মাত্র এককোটি মানুষের আয়ুষ্মাণ কার্ড রয়েছে। বাকিরা এখন কার্ড হাতে পাননি। সাম্প্রতিক সময়ে উত্তর প্রদেশে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যোগ্য পরিবারের তালিকায় ৬১ লক্ষের বেশি পরিবার নথিভুক্ত হয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী দীপাবলিতে রেশনের পাশাপাশি বাকিদেরও আয়ুষ্মাণ কার্ড তৈরি করতে হবে। এব্যাপারে সব জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছেন, মেডিক্যাল হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি পার্থসারথি সেনশর্মা। যেসব পরিবারের সদস্যরা দেশের অন্য রাজ্য বা শহরে চাকরির জন্য রয়েছেন, কিন্তু দীপাবলিতে বাড়িতে আসেন, তাদের রেশন কার্ডও এবার সহজেই তৈরি হয়ে যাবে।
এই ধরনের যোগ্য পরিবারের রেশনকার্ডধারী পরিবারগুলিতে যদি একজন সদস্যেরও আয়ুষ্মাণ কার্ড তৈরি করা হয়, তবে একই পরিবারের অন্য সদস্যদের জন্যও কার্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সরকারি তরফে। এব্যাপারে ব্লকের পাশাপাশি গ্রামভিত্তিক তালিকা তৈরি করে জেলাগুলিতে পাঠানো হয়েছে।
সারা দেশে এখনও পর্যন্ত ২৬ কোটি আয়ুষ্মাণ কার্ড তৈরি হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে হয়েছে সব থেকে বেশি ৪ কোটি। আয়ুষ্মাণ কার্ড তৈরির জন্য আয়ুষ্মাণ অ্যাপ তৈরি করেছে এনএইচএ। চারটি ধাপে ব্যাবহারকারীরা কোনও কার্ড তৈরি কেন্দ্রে না গিয়ে আয়ুষ্মাণ কার্ড তৈরি করতে সক্ষণ।












Click it and Unblock the Notifications