সিএএ বিরোধী মঞ্চে আজাদির স্লোগানে দেশদ্রোহিতার মামলা, হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
সিএএ বিরোধী মঞ্চ থেকে আজাদির স্লোগান দেওয়া হলেই এবার থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে। এমনটা হঁশিয়ারি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সিএএ বিরোধী মঞ্চ থেকে আজাদির স্লোগান দেওয়া হলেই এবার থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হবে। এমনটা হঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিএএ-র সমর্থনে কানপুরে হওয়া মিছিলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, যদি কেউ প্রতিবাদের নামে আজাদির স্লোগান দেয়, তাহলে তাকে দেশবিরোধী হিসেবে গণ্য করা হবে। দেশের মাটিতে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

বিক্ষোভে আজাদির স্লোগান
বর্তমানে কোনও জায়গায় সিএএ বিরোধী বিক্ষোভ হলেই সেখানে আজাদির স্লোগান তোলা হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইনে প্রতিবেশী তিনটি দেশ থেকে মুসলিমদের বাদ দিয়ে, সেই দেশগুলি থেকে আগত ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতে নাগরিকত্ব দান করার কথা বলা হয়েছে। এর বিরুদ্ধে চলছে দেশব্যাপী বিক্ষোভ।

সিএএ, এনআরসি থেকে আজাদি
আজাদির অর্থ স্বাধীনতা। বিশ্ববিদ্যালয় কিংবা যেখানেই বিক্ষোভ হচ্ছে সেখানেই বলা হচ্ছে সিএএ, এনআরসি থেকে আজাদির কথা। বিভাজনের রাজনীতি থেকে আজাদির কথা। কিন্তু আদিত্যনাথের ইঙ্গিত, এই আজাদি কেবলমাত্র উত্তরপ্রদেশের মাটি থেকে কাশ্মীর ওয়ালি আজাদির মত বলা হচ্ছে।

সিএএ বিরোধী বিক্ষোভে রাজ্যে মৃত ১৯
ডিসেম্বরেই উত্তর প্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভ হিংসার রূপ নেয়। পুলিশের গুলিতে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়। আন্দোলনে মহিলা ও শিশুদের বর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

পুলিশি বাধায় আন্দোলন আরও জোরদার
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মূলত বোঝাতে চেয়েছেন, লখনৌ-এর হুয়েনাবাদারে ক্লক টাওয়ারের আন্দোলনের কথা। যাকে দিল্লির শাহিন বাগের আন্দোলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। উত্তর প্রদেশ পুলিশ সম্প্রতি আন্দোলনকারীদের কাছ থেকে শীতবস্ত্র, কম্বল, খাবার ছিনিয়ে নিয়েছে। যেখানে আন্দোলন হচ্ছে সেখানকার রাস্তার আলো নিভিয়ে দিয়েছে। আন্দোলন থেকে মহিলাদের দূরে সরতে বাধ্য করা হয়েছে। যদিও পুলিশের এই প্রতিরোধের জেরে আন্দোলন আরও জোরদার হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications