Yogi Adityanath: লখনৌ মেট্রো প্রকল্পের সম্প্রসারণ, সবুজ সংকেত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে মেট্রো প্রকল্পের সম্প্রসারণের পরিকল্পনায় সবুজ সংকেত। এর ফলে শিগগিরই শহরের মেট্রোরেলের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। দ্বিতীয় ধাপের কাজে চারবাগ থেকে বসন্ত কুঞ্জ মেট্রোর মাধ্যমে যুক্ত করা হবে।
আধিকারিকদের সঙ্গে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌ মেট্রোর সম্প্রসারণের দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের পরে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ফলে এই গণ পরিবহণের বাড়তি সুবিধা মানুষ পাবে এবং একইসঙ্গে সড়কেও যানবাহনের চাপ কমবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌ, কানপুর, আগ্রায় মেট্রো পরিষেবা নিয়ে বৈঠক করেছেন। তিনি বলেছেন, রাজধানীর চাহিদার কথা মাথায় রেখে মেট্রোর সম্প্রসারণ করা প্রয়োজন। চারবাগ থেকে বসন্ত কুঞ্জ পর্যন্ত মেট্রোর দ্বিতীয় ধাপের ডিপিআর শীঘ্রই চূড়ান্ত করার নির্দেশ তিনি দিয়েছেন।
এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, নিরাপত্তার জন্য ব্যবস্থা রাখতে হবে। নজর দিতে হবে যাত্রী সুরক্ষা ও তাদের পরিষেবার দিকে। এটির তৈরির সময়ও নিরাপত্তার সবরকমের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়াও নির্মাণের মান কঠোর ভাবে বজায় রাখতে হবে। তিনি বলেছেন, কানপুর ও আগ্রায় মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ চলেছে। জনস্বার্থের কোনও প্রকল্পে অর্থের অভাব হবে না বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেছেন, সময়মতো তহবিলের বিষয়টি জানাতে হবে। এছাড়া যোগাযোগ ও সমন্বয়-সহ বিভিন্ন কাজ সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। মুখ্যমন্ত্রী লখনৌ, নয়ডা-সহ সব পুরসভায় ইলেকট্রিক বাস ও ই রিকশাকে উৎসাহিত করার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী আইআইএম এবং এসজিপিজিআই পর্যন্ত মেট্রোকে সম্প্রসারণের নির্দেশও দিয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে এই রুটে যাত্রী সংখ্যা বাড়বে। তিনি মেট্রোর পরবর্তী পর্যায়গুলির জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের সম্ভাবনাগুলি খতিয়ে দেখতেও বলেছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বহু বেসরকারি সংস্থা মেট্রো প্রকল্পে সহযোগিতা করতে ইচ্ছুক। সেই পরিস্থিতিতে মেট্রো সম্প্রসারণের জন্য পিপিপি মোড বিবেচনা করা উচিত। মেট্রো রেল চত্বরে বাণিজ্যিক কার্যক্রমকে আরও উৎসাহিত করার নির্দেশও তিনি দিয়েছেন।
এদিকে নতুন বছরের প্রথম দিনে লখনৌতে পাবলিক ট্রান্সপোর্টগুলির ডাকা যৌথ ধর্মঘটের কারণে মেট্রোর বিপুল লাভ এনেছে। যাত্রী পরিবহণের নিরিখে বছরের প্রথম দিন রেকর্ড করেছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হিট অ্যান্ড রান মামলার জন্য সাত লক্ষ টাকা জরিমানা ও দশ বছরের জেলের নতুন বিধানের বিরুদ্ধে পরিবহণ ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দেয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications