৬৪,০০০ কোটি টাকার বাজেট, ভোট প্রতিশ্রুতি পূরণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

২০২২ সালে বিধানসভা ভোটের আগে ১৩০টি প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্তক্রী যোগী আদিত্যনাথ

ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৬৪,০০০ কোটি টাকার বাজেট পেশ করে সেই ভোট প্রতিশ্রুতি পূরণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটেরক আগে ১৩০টি প্রতিশ্রুিত দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। বাজেট পেশের সময় উত্তর প্রদে শের অর্থমন্ত্রী সুরেশ খান্না বলেন, যে প্রতিশ্রুতি যোগী আদিত্যানাথজি করে ছিলেন তার মধ্যে ১১০টি প্রতিশ্রুতি এই বাজেটে পূরণ করা হয়েছে।

প্রতিশ্রুতি পূরণ করলেন যোগী আদিত্যনাথ

প্রতিশ্রুতি পূরণ করলেন যোগী আদিত্যনাথ

২০২২ সালের বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশের ভোটারদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী অাদিত্যনাথ। প্রায় ১৩০টি ভোট প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এবং তাঁর দল। ভোট মিটে গিয়েছে। ফের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি। এই নিয়ে দ্বিতীয় দফায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। কিন্তু ভোলেনি সেই প্রতিশ্রুতির কথা। তিনি পূরণ করেছেন সেই প্রতিশ্রুতি।

 লোক কল্যাণ সঙ্কল্প পাত্র

লোক কল্যাণ সঙ্কল্প পাত্র

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যোগী সরকার লোক কল্যাণ সংকল্প পাত্র ঘোষণা করেছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করেই এই বাজেট তৈরি করা হয়েছে বলে জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সুরেশ শর্মা। যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি মতই কোনও অতিরিক্ত কর বসানো হয়নি কোনও কিছুর উপরে। একেবারে জনসাধারণের স্বার্থ দেখেই বাজেট তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

উত্তর প্রদেশে পেট্রোল-ডিজেলের দাম কম

উত্তর প্রদেশে পেট্রোল-ডিজেলের দাম কম

গোটা দেশের তুলনায় উত্তর প্রদেশে পেট্রোল-ডিজেলের দাম কম। কারণ এখানে আগেই যোগী আদিত্যনাথের নির্দেশে জ্বালানির উপর অতিরিক্ত কর মকুব করা হয়েছে। যার জেরে কেন্দ্রের নির্দেশ মতই জ্বালানি তেলের দাম অনেকটাই কম যোগীর রাজ্যে। সেই সঙ্গে যোগী আদিত্য নাথ এবং তাঁর অর্থমন্ত্রী দুজনেই বাজেট অধিবেশনে দাবি করেছেন রাজ্যে অনেকটাই কমেছে কর্মসংস্থানের সংকট। বেকারত্বের হাত যোগীর শাসনকালে অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের অর্থনৈতিক মান বেড়েছে

রাজ্যের অর্থনৈতিক মান বেড়েছে

গত ৬ বছরে যোগী আদিত্যনাথের শাসনকালে অনেকটাই বেড়েছে উত্তর প্রদেশের অর্থনৈতিক মান। ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি ৮৬ লক্ষ কোটি টাকা ছিল সেটা গত কয়েক বছরে বেড়ে ১.৬০ কোটি টাকা হয়ে গিয়েছে। ২০১৭ সালে প্রথম বাজেট করা হয়েছিল কৃষকদের স্বার্থ মাথায় রেখে। ২০১৮ সালে পরিকাঠামো এবং শিল্পোন্নয়নের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়। ২০১৯ সালের বাজেট ছিল নারী কল্যাণের কথা মাথায় রেখে। ২০২০ সালে যুব সম্প্রদায়ের জন্য বাজেট তৈরি হয়। ২০২১ সালে স্বনির্ভরতার লক্ষ্যে বাজেট তৈরি হয় আর ২০২২ সালে বাজেট তৈরি হয়েছিল আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+