Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: টিএল ভাসওয়ানির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন! এবার থেকে ২৫ নভেম্বর No Non Veg Day পালনের সিদ্ধান্ত

Yogi Adityanath: যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার এবার থেকে No Non Veg Day পালনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ২৫ নভেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এদিন রাজ্যের সব কসাইখানা এবং মাংসের দোকান বন্ধ থাকবে। সন্যাসী টিএল ভাসওয়ানির প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত।

উত্তর প্রদেশ সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিবরাত্রি, গান্ধী জয়ন্তী, টিএল ভাসওয়ানি জয়ন্তীতে রাজ্যের সব স্থানীয় সংস্থায় থাকা কসাইখানা এবং মাংসের দোকানগুলি বন্ধ থাকবে।
শিবরাত্রি, গান্ধী জয়ন্তীর মতো টি এল ভাসওয়ানির জন্মদিনকেও মাংসমুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনুগ্রহ করে স্থানীয় নগর সংস্থাগুলি এই আদেশ কঠোরভাবে পালন করুন।

Yogi Adityanath

থানওয়ারদাস লীলারাম ভাসওয়ানি ছিলেন একজন শিক্ষাবিদ। যিনি মীরা আন্দোলন শুরু করেছিলেন। ১৮৭৯ সালের ২৫ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি কঠোরভাবে নিরামিষ জীবনযাপনের পক্ষে ছিলেন। তাই টিএল ভাসওয়ানির জীবন ও মিশনকে এগিয়ে নিয়ে যেতে তাঁর জন্মদিনকে আন্তর্জাতিক মাংসহীন দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ১৯৬৬ সালের ১৬ জানুয়ারি ৮৬ বছর বয়সে প্রয়াত হন।

প্রসঙ্গত ১৮ নভেম্বর উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার একটি আদেশ জারি করে হালাল শংসাপত্র-সহ খাদ্য পণ্যের উৎপাদন, সঞ্চয়, বিতরণ ও বিক্রয় নিষিদ্ধ করে। তার কয়েকদিন পরেই এই সাম্প্রতিক ঘোষণাটি এসেছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে উত্তর প্রদেশের মধ্যে হালাল-প্রত্যায়িত ওষুধ, চিকিৎসা ডিভাইস ও প্রসাধনী উৎপাদন, স্টোরেজ, বিতরণ, ক্রয়, বিক্রয়ের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা কার্যকর করা হবে। তবে রপ্তানির জন্য উৎপাদিত পণ্যের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+