Yogi Adityanath: বাড়ি তৈরি করে দেবে এই রাজ্যের সরকারই! কিন্তু শর্ত একটা

রাত পোহালেই উত্তরপ্রদেশে প্রথম পর্যায়ে পুরনির্বাচন (urban local body polls)। এই নির্বাচন জয়ের লক্ষ্যে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। গত কয়েক দফায় একাধিক জায়গাতে সভা করেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তবে বিজেপি এই নির্বাচনে ভালো ফল করবে বলেই দাবি করেছেন তিনি। সম্প্রতি লখনউতে একটি সভাতে যোগ দেন যোগী আদিত্যনাথ। আর সেই সভা থেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। যোগী বলেন, অন্তত ৩৭ টি জেলাতে আমি ঘুরেছি। এমনকি ১০ টি কর্পোরেশন এলাকাতে সভা করেছি।

 বাড়ি তৈরি করে দেবে এই রাজ্যের সরকারই!

আর তাতে আমি বুঝতে পেরেছি যে মানুষ বিজেপির প্রার্থীদের আশির্বাদ জানাতে কার্যত মন তৈরি ফেলেছেন। পুর নির্বাচনের প্রথম পর্যায়ে বিজেপি প্রার্থীরা বিপুল ভোট জয় পাবেন বলেও সভা থেকে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশপাশি ফের একবার ট্রিপল ইঞ্জিন সরকারের কথা বলেন যোগী। তিনি জানান, কেন্দ্র এবং রাজ্য সরকার যে উন্নয়নের কাজ চলছে তা জারি রাখতে ট্রিপল ইঞ্জিন সরকার প্রয়োজন।

ফলে মানুষকে পুর নির্বাচনকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, পুর নির্বাচনে লখনউ খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ১১০ টি ওয়ার্ড নিয়ে সবথেকে বড় মিউনিসিপ্যালক কপরেশন। আরত সেখানেই সভা করেন যোগী।

 বাড়ি তৈরি করে দেবে এই রাজ্যের সরকারই!

আর সেই সভা থেকে লখনউয়ের গুরত্ব সেখানকার মানুষের সামনে তুলে ধরেন তিনি। পাশাপাশি ব্রহ্মোস মিসাইল যে লখনউতে তৈরি হয় তাও মানুষের সামনে তুলে ধরেন যোগী। পাশাপাশি একাধিক প্রতিশ্রুতির কথা বলেন তিনি।

জানান, লখনউ জুড়ে উন্নয়নের কর্মজকজং চলছে। লখনউয়ের বুকে নাইট সাফারি থেকে গ্রিন করিডর তৈরির কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্ট্রিট ভেন্ডারদের জায়গা দেওয়ার কথাও জানানো হয়েছে। পাশাপাশি পিএম সনিধি যোজনার মাধ্যমে সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন যোগী।

 বাড়ি তৈরি করে দেবে এই রাজ্যের সরকারই!

পাশাপাশি যাদের জমি আছে কিন্তু বার্ষিক আয় তিন লাখ টাকার কম তাঁদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন যোগী। আর এতে উত্তরপ্রদেশে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে সে উত্তরপ্রদেশে আর্বান লোকাল বডি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সভার পাশাপাশি একাধিক বৈঠক সেরেছেন যোগী মুখ্যমন্ত্রী।। এই নির্বাচনে সমস্ত মন্ত্রীদের ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে। সমস্ত প্রার্থীরা যাতে যেতে তাও নিশ্চিত করতে বলা হয়েছে। সেই মতো বিজেপি নেতাকর্মীরা এই নির্বাচনে নেমে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+