Yogi Adityanath: বিমারু রাজ্য থেকে উত্তর প্রদেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী, দাবি যোগীর

Yogi Adityanath: রাজ্যে ছয় বছরের বেশি শাসন। একের পর এক এক্সপ্রেসওয়ে থেকে বিদেশি বিনিয়োগ অনেক কিছু হয়েছে উত্তর প্রদেশে। সেই কথাই তুলে ধরেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, সরকার উত্তর প্রদেশকে বিমারু রাজ্য থেকে একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে রূপান্তরিত করেছে।

আগ্রায় শিল্পপতি ও বিনিয়োগকারীদের এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। যা দেশে একটি উদাহরণ হয়ে উঠেছে। শিল্পপতি ও বিনিয়োগকারীদের জন্য সরকার নিরাপদ পরিবেশের ব্যবস্থা করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Yogi Adityanath

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আইটিআই এবং পেশাদার কলেজের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করতে শিল্পপতি ও বিনিয়োগকারীদের কাছে অনুরোধ করেছেন। তিনি বলেছেন, যাঁদেরকে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম বা মুখ্যমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের অধীনে নিয়োগ করা হবে, রাজ্য সরকার সেই ইন্টার্নদের সাম্মানিকভাতার ৫০ শতাংশ দেবে। এটি শিল্পপতিদের ৫০ শতাংশ খরচে জনশক্তি নিয়োগে সহায়তা করবে বলেও জানিয়েছেন তিনি।

আগ্রায় রাজ্য সরকার ও লঘু উদ্যোগ ভারতী-র সহায়তায় আয়োজিত শিল্পপতিদের সভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তর প্রদেশের ৬০ টি জেলার প্রায় ১৫০০ ক্ষুদ্র শিল্পপতি বৈঠকে অংশ নেন। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরায় কিষাণ মেলা এবং অন্য কর্মসূচিতেও যোগ দেন।

রাজ্যের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শোনা গিয়েছে। এই বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী বলেছিলেন, যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হয়ে একটানা ছয় বছর দায়িত্ব পালন করে ইতিহাস তৈরি করেছেন। তিনি আরও বলেছিলেন, রাজ্য তাঁর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নতুন মানদণ্ড তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+