Yogi Adityanath: ডিসেম্বরের মধ্যে ১.২৫ কোটি পরিবারকে জমির মালিকানা! প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী যোগীর
Yogi Adityanath: বছরের শেষ নাগাদ রাজ্যের ১.২৫ কোটি পরিবারকে জমির মালিকানা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী স্বামিত্ব প্রকল্পের অধীনে লিজে দেওয়া জমির মালিকানা দেওয়া হবে।
আলিগড়ের নুমাইষ ময়দানে আয়োজিত তফশিলি জাতি ও উপজাতি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় আদিত্যনাথ ৪৯৭ কোটি টাকার ২০৮ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আদিত্যনাথ ১৭৭.২৯ কোটি টাকার ২১৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের শংসাপত্র বিলি করতে হাতরাসেও গিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের ৭৫ লক্ষ পরিবারকে তারা যেখানে বাস করে, সেই জমির দখল দেওয়া হয়েছে। আর ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে উত্তর প্রদেশের ১.২৫ লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী স্বামিত্ব যোজনার অধীনে নিজে দেওয়া জমির মালিকানার অধিকার দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এব্যাপারে তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ব্যক্তিজীবনে উল্লেখযোগ্য উন্নতির কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, ২০১৭ সালের আগে তফশিলি জাতি ও উপজাতিরা পরিচয় সংকটের সম্মুখীন হত। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর অধীনে ডাবল-ইঞ্জিন সরকারের সম্মিলিত প্রচেষ্টার কারণে তারা আর পরিচয় সংকটের সঙ্গে পড়েন না।
অযোধ্যার রামমন্দির তৈরির কাজ চলেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বাবা বিশ্বনাথ ধামের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তিনি ভীমরাও আম্বেদকরের সঙ্গে যুক্ত স্থানগুলিকে পূজনীয় তীর্থস্থানে রূপান্তর করার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এইসব স্থানগুলি পঞ্চতীর্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করে বলেছেন, লখনৌতে আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। যা তফশিলি সম্প্রদায়ের যুবকদের উচ্চ শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বৃত্তি প্রদান করছে।
হাথরাসে নারী শক্তি বন্দন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আদিত্যনাথ বলেছেন, রাজ্য এশিয়ান গেমসে পশ্চিম উত্তর প্রদেশের অন্য অঞ্চলের কন্যাদের মতোই হাথরাসের কন্যাদের প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠ দেখতে চায়। তিনি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এশিয়ান গেমসে সোনার পদক এনে দেওয়া কন্যাদের ডেপুটি এসপির মর্যাদা দেওয়া হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications