Yogi Adityanath: উত্তর প্রদেশে বাসের ভাড়া কমতে চলেছে! এসি ও সাধারণ বাসের যাত্রীদের জন্য ভাবনা যোগী সরকারের
Yogi Adityanath: যোগী রাজ্যে যাঁরা উত্তরপ্রদেশ রোডওয়েজের বাসে ভ্রমণ করেন, তাঁদের জন্য সুখবর। রোডওয়েজের বাসের ভাড়া কমানোর প্রস্তুতি নিচ্ছে পরিবহণ দফতর। এক্ষেত্রে সাধারণবাসই নয়, এসি বাসের ভাড়াও কমতে চলেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ করা যেতে পারে, কয়েক মাস আগে উত্তর প্রদেশ পরিবহণ রোডওয়েজের বাসে প্রতি কিমিতে ২৫ পয়সা করে ভাড়া বাড়িয়ে ছিল। তারপর থেকে রোডওয়েজের বাসে যাত্রী সংখ্যা কমতে থাকে। এবার ভাড়া কমিয়ে যাত্রী ফেরানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।

ইতিমধ্যে রাজধানী বাসের ভাড়া দশ শতাংশ কমানো হয়েছে। এরপর সাধারণ ও এসি বাসের ভাড়া কমানোর প্রস্তুতি নিচ্ছে পরিবহণ দফতর। এব্যাপারে পরিবহণ কর্পোরেশনের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল ম্যানেজারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে প্রস্তাব করা হবে। যা পর্যালোচনা করে পর্ষদের পরবর্তী সভায় রাখা হবে।
এই প্রস্তাব অনুযায়ী সাধারণ বাসের ভাড়া সাত শতাংশ এবং এসি বাসের ভাড়া দশ শতাংশ কমানো হতে পারে। এই বছরের ফেব্রুয়ারিতে রোডওয়েজ বাসের ভাড়া প্রতি কিমিতে ২৫ পয়সা বাড়ানো হয়েছিল। এরপর থেকেই রোডওয়েজের বাসের যাত্রী সংখ্যা কমতে থাকে।
উল্লেখ করা প্রয়োজন ভাড়া বাড়ানোর কারণে গত ছয় মাসে প্রায় ৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে উত্তর প্রদেশ পরিবহণের। এই ক্ষতির প্রেক্ষিতে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি পর্যালোচনার পরে সিদ্ধান্ত গ্রহণে জোর দেওয়া হয়েছে।
যোগী সরকার আসার পর থেকে উত্তর প্রদেশে সড়কের সংখ্যা বেড়েছে। তৈরি হয়েছে একাধিক এক্সপ্রেসওয়ে। সড়কগুলির খানাখন্দ বোজাতে বিশেষ নজর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications