Yogi Adityanath: সরকার দিচ্ছে নিরাপত্তার গ্যারান্টি! বিনিয়োগকারীদের কাছে বড় আহ্বান যোগীর
Yogi Adityanath: উদ্যোগপতিদের কাছে রাজ্যে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। একটি পানীয়ের প্ল্যান্টের উদ্বোধনী বক্তৃতায় আদিত্যনাথ বলেছেন, একটা সময় ছিল যখন বিনিয়োগকারীরা উত্তরপ্রদেশে বিনিয়োগে লজ্জা পেত। কিন্তু ২০১৭-য় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সব বদলে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে প্রথম বিনিয়োগকারী সম্মেলনের সময় যখন দু-লক্ষ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, লোকেরা সরকারের সিদ্ধান্তে হেসেছিল। কিন্তু এখন উত্তর প্রদেশে ৩৮ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, উদ্যোগপতিদের শুধুমাত্র বিনিয়োগের গ্যারান্টি দিতে হবে, সরকার তাদের মূলধন ও নিরাপত্তার যত্ন নেবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বোতলজাত প্ল্যান্ট রাজ্য সরকারের বিনিয়োগ নীতির অংশ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্প পরিবেশ প্রদানের জন্য শুরু হয়েছিল। আগেকার বিরোধী সরকারকে কটাক্ষ করে যোগী বলেছেন, তাদের উন্নয়নের কোনও অ্যাজেন্ডা ছিল না।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, জলের প্ল্যান্ট স্থাপনের সঙ্গে আমেথি একটি উপহার পেয়েছে। কয়েক দশক আগে সেখানে একটি শিল্প এলাকা চিহ্নিত করা হয়েছিল। তবে পূর্ববর্তী সরকারগুলির উন্নয়নের কোনও অ্যাজেন্ডা ছিল না।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিরোধীরা জাতপাতের প্রচার করে। তারা তাদের বেশিরভাগ সময় সামাজিক কাঠামো ছিন্ন করে সামাজিক বিদ্বেষ তৈরিতে ব্যয় করে। পাশাপাশি তিনি দাবি করেছেন, ডাবল ইঞ্জিন সরকার উন্নয়ন নিশ্চিত করেছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, পাণীয় জলের প্ল্যান্টটি বিনিয়োগ ও কর্মসংস্থানের বড় উৎস হয়ে উঠবে। স্থানীয় আইটিআই এবং পলিটেকনিকের ছাত্ররা এর সঙ্গে যুক্ত হবে। তিনি আশ্বস্ত করে বলেছেন, শীঘ্রই আমেথিতে আরও হাজার কোটির বিনিয়োগ আসতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেথির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও।












Click it and Unblock the Notifications