Yogi Adityanath: শীঘ্রই খেলার কোটায় ৫০০ সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: খেলার কোটায় ৫০০ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শীঘ্রই পুলিশ-সহ বিভিন্ন বিভাগে এই চাকরি পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তর প্রদেশের বস্তিতে সংসদ খেল মহোৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী যোগী বলেছেন, আন্তর্জাতিক ইভেন্টে পদক জয়ী উত্তর প্রদেশের ক্রীড়াবিদদের সরকারি চাকরি দেওয়া হবে। তিনি জানিয়েছেন, সরকার এখনও পর্যন্ত ৫০০ জন ক্রীড়াবিদকে চাকরি দিয়েছে। এর মধ্যে ডেপুটি এসপি এবং নায়েব তহসিলদার পদেও নিয়োগ করা হয়েছে। তিনি বলেছেন, সংসদ খেল মহোৎসবের মতো ক্রীড়া ইভেন্টগুলি যুবকদের তাদের শক্তি ও ক্ষমতা প্রদর্শনের সুযোগ দেয়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খেলার কোটায় ২ শতাংশ হিসেবে ৫০০ নতুন পদ তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পদক জয়ী খেলোয়াড়রা শুধু সরকারি চাকরিই পাবে না, তাদের ভরণপোষণের জন্য আজীবন সহায়তা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার প্রতিটি জেলায় একটি করে ক্রীড়া কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রাজ্যে খেলাধূলা এবং খেলোয়াড়দের জন্য কর্মসূচিগুলিকে উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেকটি গ্রামে একটি করে খেলার মাঠ এবং জিম তৈরি করে দেওয়া হবে। প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম তৈরি এবং প্রতিটি ব্লকে একটি মিনি স্টেডিয়াম তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর সরকার যুব মঙ্গল দল এবং মহিলা মঙ্গল দলকে ৬৫ হাজার স্পোর্টস কিট সরবরাহ করেছে। তিনি বলেছেন, দেশ নতুন ভারতের উত্থান প্রত্যক্ষ করছে, যেখানে সমাজের সম অংশ কোনও বৈষম্য ছাড়াই উপযুক্ত সুবিধা পাচ্ছে।
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে যোগী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিশ্বের ১১ তম অর্থনীতি থেকে পঞ্চম অর্থনীতি উন্নীত হয়েছে। তিনি বলেছেন, সামনের দিনগুলি গুরুত্বপূর্ণ, কেননা দেশের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় অর্থনীতিতে নিয়ে যেতে হবে। এই কাজে প্রত্যেক নাগরিককে যুক্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি।
তিন রাজ্যে বিজেপির জয়ের জন্য দলের সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানিয়ে ।যোগী আদিত্যনাথ বলেছেন, গত নয় বছরে দেশ নতুন ভারতের বিকাশের সাক্ষী হয়েছে। যেখানে কোনও কাজ হয়েছে বৈষম্য ছাড়াই। যেখানে সব বর্ণ, ধর্ম ও অঞ্চলের মানুষ সরকারি কর্মসূচি ও পরিকল্পনা থেকে উপকৃত হয়েছে।
বস্তিতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য বর্তমান সভাপতি জেপি নাড্ডাকে কৃতিত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর আমলেই বস্তি মেডিকেল কলেজ পেয়েছিল। এমন কী গোরক্ষপুরের এইস তৈরিতেও তাঁর অবদান ছিল।












Click it and Unblock the Notifications