Lok Sabha Election Results 2024: দল বদলই কাল হল, হার স্বীকার করলেন উত্তর প্রদেশের যে দলবদলুরা
উত্তর প্রদেশে এবার উল্লেখ যোগ্য খারাপ ফল করেছে বিজেপি। সবচেয়ে বড় কথা অযোধ্যার রাম মন্দির যে কেন্দ্রে রয়েছে সেই ফৈজাবাদে হার স্বীকার করতে হয়েছে তাঁদের। বিজেপিতে গেলে জিতবেন বলে যাঁরা শেষ বেলায় দল বদলেছিলেন। তাঁদের একেবারে মোক্ষম জবাব দিয়েছে জনতা।
উত্তর প্রদেশের আম্বেদকর নগর কেন্দ্রে বিজেপিতে যোগ দিয়েছিলেন রীতেশ পাণ্ডে। সেই কেন্দ্রের জয়ী সাংসদ ছিলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পরে সমাজবাদী পার্টির প্রার্থী লীলা ভর্মার কাছে প্রায় দেড় লক্ষ ভোটে হারতে হয়েছে তাঁকে। দলবদলের মাশুল দিয়েছেন তিনি।

উত্তর প্রদেশের আরেক প্রাক্তন সাংসদ দানিশ আলি বিএসপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ভোটের আগে। আমরোহা কেন্দ্র থেকে ৩০ হাজারের বেশি ভোটে পরাজয় স্বীকার করতে হয়েছে তাঁকে। উত্তর প্রদেশের বৈদেহির প্রাক্তন সাংসদ রমেশ বিন্দ যিনি জয়ী হয়েছিলেন ২০১৯ সালে। বিজেপি তাঁকে টিকিট না দেওয়ায় একেবারে শেষবেলায় সমাজবাদী পার্টিতে যোগ দেন। মির্জাপুরে ৩৮ হাজারের বেশি ভোটে হারতে হয়েছে তাঁকে।
এই তালিকা কম নয়। সুরেশ সিং, নন্দ কিশোর পুন্ধির, সারিকা সিং বাঘেল, সচ্চিদানন্দ পান্ডে এবং রাজেন্দ্র সিং সোলাঙ্কি সকলেই দলবদলে হারের মুখ দেখেছেন। এছাড়াও আরএওলডি থেকে বিএসপিতে যোগ দিয়ে ভোটে লড়ায় হারের মুখ দেখতে হয়েছে বিজন্দ্র সিং বিজনোরেকে। সমাজবাদী পার্টি থেকে বিএসপিতে যোগ দিয়ে ভোটে লড়ে হেরেছেন আবিদ আলি। বিএসপি থেকে আজাদ পার্টিতে যোগ দিয়ে হেরেছেন মজিদ আলি।
তবে আফজন আনসারি এবং রাম শিরোমনি বর্বা এই দুই প্রার্থী শেষ বেলায় দলবদলেও জয়ের ধারা বজায় রেখেছেন গাজিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন আফজন আনসারি আর শিরোমনি ভর্মা হেরেছেন শ্রাবস্তী কেন্দ্রে। বিএসপি থেকে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন তাঁরা।
মোটের ইপর দলবদলু নেতাদের যে বিশ্বাস যোগ্যতা মানুষের মধ্যে হারিয়ে যায় এই ফলাফল সেটাই স্পষ্ট। পশ্চিমবঙ্গেও ভোটের শেষবেলায় দল বদলে হারতে হয়েছে অর্জুন সিংকে। এই ঘটনা নতুন নয় একাধিক জয়াগয় দলবদলে হারের মুখ দেখতে হয়েছে রাজনৈতিক দলের নেতাদের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications