Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

UP byelection: মুসলিম ভোটারদের পরিচয় পত্র পরীক্ষা! পুলিশের কাজ বিজেপির এজেন্টদের মতো, নিশানা এসপির

UP byelection: মুসলিম ভোটারদের পরিচয় পত্র পরীক্ষা! পুলিশের কাজ বিজেপির এজেন্টদের মতো, নিশানা এসপির

গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচনের সঙ্গে এদিন উত্তর প্রদেশের একটি লোকসভা ও দুটি বিধানসভা আসনের উপনির্বাচন সম্পন্ন হচ্ছে। এই তিনটি আসন হল যথাক্রমে মইনপুরি, রামপুর সদর, খাতোলি। ১৯৪৫ টি ভোট কেন্দ্রের ৩,০৬২ টি বুথে এদিন ভোট নেওয়া হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী সমাজবাদী পার্টির তরফে বিজেপির বিরুদ্ধে নাশকতার অভিযোগ তোলা হয়েছে।

মুসলিমদের ভোটদানে বাধা

সমাজবাদী পার্টি এদিন অভিযোগ করে তাদের কর্মীদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে। এছাড়া তারা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগও করেছে। বেশ কয়েকটি জায়গায় ত্রুটিযুক্ত ইভিএম ব্যবহারের অভিযোগও করেছে তারা। উত্তর প্রদেশের প্রধান বিরোধী সমাজবাদী পার্টির তরফে অভিযোগ করে বলা হয়েছে করহালের বালপুরার একটি ভোট কেন্দ্রে বিজেপির এজেন্টরা মুসলিম ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে।

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সমাজবাদী পার্টির তরফে করা টুইটে খাতৌলি উপনির্বাচনে নিযুক্ত পুলিশকর্মীরা পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, পুলিশ বিজেপির এজেন্টদের মতো কাজ করছে। এসপির তরফে মুসলিম ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোদ পুলিশ আধিকারিক রাকেশ কুমার সিংকে বরখাস্ত করার দাবি করা হয়েছে।

বিজেপির এজেন্টদের মতো কাজ পুলিশের

মূলয়াম সিং যাদবের মৃত্যুর পরে মইনপুরে উপনির্বাচন হচ্ছে এদিন। সমাজবাদী পার্টির অভিযোগ মইনপুরির ভোগাঁওতে পুলিশ বিজেপির এজেন্টদের নির্দেশে কাজ করছে। পুলিশ বেশ কয়েকটি বুথ থেকে সমাজবাদী পার্টির এজেন্টদের গ্রেফতারের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে এসপির তরফে।

জনসাধারণকে হয়রানি করছে পুলিশ

সমাজবাদী পার্টির তরফে অভিযোগ করে বলা হয়েছে, করহালের একটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ভোটের হার কমানোর চেষ্টা করেছে। পরিচয় পত্র যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

বুথেই টাকা বিলি

বুথেই টাকা বিলি

সমাজবাদী পার্টি একটি ভিডিও টুইট করে দাবি করেছে (এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) ভোগাঁওয়ে বিজেপির বুথ এজেন্ট ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছে। সমাজবাদী পার্টির তরফে আরও অভিযোগ করে বলা হয়েছে, বিজেপি কর্মীরা রামপুরে তাদের নির্বাচনী অফিস ভেঙে দিয়েছে।

বিজেপির তরফে পাল্টা অভিযোগ

বিজেপির তরফে পাল্টা অভিযোগ

অন্যদিকেউত্তর প্রদেশের নির্বাচন কমিশনের অফিসে পাল্টা অভিযোগ জানিয়েছে বিজেপি। সমাজবাদী পার্টির বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ করা হয়েছে। উত্তর প্রদেশের তিন আসনের উপনির্বাচনে ভোট গণনা করা হবে ৮ ডিসেম্বর। সমাজবাদী পার্টি প্রতিষ্ঠাতা মূলায়ম সিং যাদবের মৃত্যুর জন্য মইনপুরিতে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে রামপুর সদরে আজম খান এবং খাতৌলিকে বিজেপির বিক্রম সিংকে অযোগ্য ঘোষণার জেরে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।

ছবি সৌ:টুইটার

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+